পাওনা টাকার বিরোধে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার-১

কুমিল্লার মুরাদনগরে পাওনা টাকার বিরোধের জেরে রুবেল ইসলাম নামের এক নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আক্কাশ আলী ওরফে আকাশ নামের অন্য এক নির্মাণ শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। আক্কাশ আলী একই উপজেলার চন্দনা উজিরপুর গ্রামের সাহাদাৎ এর ছেলে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) গ্রেপ্তার আক্কাশ আলী ওরফে আকাশকে জেল হাজতে পাঠিয়েছে নাচোল থানা পুলিশ।  এ ঘটনায় বুধবার রাতে রুবেলের বাবা সাইফুল ইসলাম বাদী হয়ে মুরাদনগর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, কাজের সূত্রে রুবেল, আকাশসহ আরও কয়েকজন শ্রমিক নবীপুর পূর্ব ইউনিয়নের গুঞ্জুর গ্রামের বেলতলী বাজার এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাওনা টাকা নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আকাশ লোহার তৈরি বস্তু দিয়ে রুবেলের মাথায় আঘাত করে গুরুতর জখম করে। ঘটনার পর সহকর্মী কামাল মিয়া বাহিরে থেকে ঘরে ঢোকার পথে আকাশকে দ্রুত বেরিয়ে যেতে দেখে। ঘরে ঢুকে রুবেলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। এরপর তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানের

পাওনা টাকার বিরোধে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার-১

কুমিল্লার মুরাদনগরে পাওনা টাকার বিরোধের জেরে রুবেল ইসলাম নামের এক নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত আক্কাশ আলী ওরফে আকাশ নামের অন্য এক নির্মাণ শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। আক্কাশ আলী একই উপজেলার চন্দনা উজিরপুর গ্রামের সাহাদাৎ এর ছেলে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) গ্রেপ্তার আক্কাশ আলী ওরফে আকাশকে জেল হাজতে পাঠিয়েছে নাচোল থানা পুলিশ। 

এ ঘটনায় বুধবার রাতে রুবেলের বাবা সাইফুল ইসলাম বাদী হয়ে মুরাদনগর থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, কাজের সূত্রে রুবেল, আকাশসহ আরও কয়েকজন শ্রমিক নবীপুর পূর্ব ইউনিয়নের গুঞ্জুর গ্রামের বেলতলী বাজার এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাওনা টাকা নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আকাশ লোহার তৈরি বস্তু দিয়ে রুবেলের মাথায় আঘাত করে গুরুতর জখম করে। ঘটনার পর সহকর্মী কামাল মিয়া বাহিরে থেকে ঘরে ঢোকার পথে আকাশকে দ্রুত বেরিয়ে যেতে দেখে। ঘরে ঢুকে রুবেলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। এরপর তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।

নিহত রুবেল ইসলাম নাচোল উপজেলার বেল পুকুর গ্রামের সাইফুল ইসলামের একমাত্র ছেলে।

নিহতের বাবা সাইফুল ইসলাম বলেন, রুবেল আমার একমাত্র সন্তান। কৃষিকাজ করে কোনোমতে সংসার চালাই। দুই মাস আগে সংসারের সচ্ছলতার আশায় ছেলেকে কাজের জন্য মুরাদনগরে পাঠিয়েছিলাম। এখন সে লাশ হয়ে ফিরেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্বাস কবির চৌধুরী জানান, স্থানীয়দের সহযোগিতায় বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে গুঞ্জুর গ্রাম থেকে অভিযুক্ত আকাশকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বিরোধের কথা স্বীকার করেছে। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow