পাবলিক পরীক্ষায় অপরাধ দমনে আরও কঠোর হচ্ছে আইন
পাবলিক পরীক্ষায় সংঘটিত অপরাধের বিচার আরও কঠোর করতে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘পাবলিক এক্সামিনেশন অফেন্সেস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট’-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে জাতীয় সংসদ সচিবালয় মন্ত্রী পরিষদের বৈঠক শেষে মন্ত্রিপরিষদের সচিব নাসিমুল গনি এ তথ্য জানান। জাতীয় সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকটি রাত পৌনে ৯টায় শুরু হয়ে সাড়ে ১১টায় শেষ হয়। মন্ত্রিপরিষদ সচিব জানান, সংশোধনের মাধ্যমে ১৯৮০ সালের বিদ্যমান আইনটি আরও যুগোপযোগী ও কঠোর করার ব্যবস্থা রাখা হয়েছে। নতুন সংশোধনীতে পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস, জালিয়াতি এবং অন্যান্য অপরাধের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান যুক্ত করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। কেএইচ/এসএনআর
পাবলিক পরীক্ষায় সংঘটিত অপরাধের বিচার আরও কঠোর করতে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘পাবলিক এক্সামিনেশন অফেন্সেস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট’-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।
মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে জাতীয় সংসদ সচিবালয় মন্ত্রী পরিষদের বৈঠক শেষে মন্ত্রিপরিষদের সচিব নাসিমুল গনি এ তথ্য জানান।
জাতীয় সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকটি রাত পৌনে ৯টায় শুরু হয়ে সাড়ে ১১টায় শেষ হয়।
মন্ত্রিপরিষদ সচিব জানান, সংশোধনের মাধ্যমে ১৯৮০ সালের বিদ্যমান আইনটি আরও যুগোপযোগী ও কঠোর করার ব্যবস্থা রাখা হয়েছে।
নতুন সংশোধনীতে পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস, জালিয়াতি এবং অন্যান্য অপরাধের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান যুক্ত করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
কেএইচ/এসএনআর
What's Your Reaction?