পিরোজপুরে ব্যবসায়ীর বাসা থেকে দুই হাজার লিটার জ্বালানি তেল জব্দ

পিরোজপুরের মঠবাড়ীয়ায় ব্যবসায়ীর বাসভবন থেকে অবৈধভাবে মজুত ২০৭৬ লিটার জ্বালানি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় অভিযুক্ত ব্যবসায়ী শামীম হাসান খানকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে সেনাবাহিনী ও জেলা প্রশাসন যৌথভাবে অভিযানে চালিয়ে পৌর শহরের হাসপাতাল রোড সংলগ্ন এলাকায় ওই ব্যবসায়ীর বাসার গুদাম থেকে এসব জ্বালানি উদ্ধার করা হয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ‘আমিরুল অয়েল সাপ্লাইয়ার্স’-এর স্বত্বাধিকারী শামীম হাসান খান তার দোকানে তেলের ‘সংকট’ দেখিয়ে সাধারণ মানুষকে ফিরিয়ে দিলেও নিজ বাসভবনের নিচে গোপনে বিপুল পরিমাণ তেল মজুত করে রেখেছিলেন। খবর পেয়ে বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তার ও সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথের নেতৃত্বে যৌথবাহিনী ওই বাসভবনে অভিযান চালায়। এ সময় শামীম হাসানের গোডাউন থেকে ১৬৮৩ লিটার ডিজেল, ১২০ লিটার পেট্রোল, ২৬৩ লিটার কেরোসিন, ১০ লিটার অকটেন উদ্ধার করা হয়। যার মূল্য ২ লাখ ৫ হাজার ২৬৫ টাকা। উপজেলা প্রশাসন জানায়, অভিযুক্ত শামীমের কাছে ফায়ার সার্ভিস লাইসেন্স, ট্রেড লাইসেন্স বা জেলা প্রশাসকের দ

পিরোজপুরে ব্যবসায়ীর বাসা থেকে দুই হাজার লিটার জ্বালানি তেল জব্দ

পিরোজপুরের মঠবাড়ীয়ায় ব্যবসায়ীর বাসভবন থেকে অবৈধভাবে মজুত ২০৭৬ লিটার জ্বালানি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় অভিযুক্ত ব্যবসায়ী শামীম হাসান খানকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে সেনাবাহিনী ও জেলা প্রশাসন যৌথভাবে অভিযানে চালিয়ে পৌর শহরের হাসপাতাল রোড সংলগ্ন এলাকায় ওই ব্যবসায়ীর বাসার গুদাম থেকে এসব জ্বালানি উদ্ধার করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ‘আমিরুল অয়েল সাপ্লাইয়ার্স’-এর স্বত্বাধিকারী শামীম হাসান খান তার দোকানে তেলের ‘সংকট’ দেখিয়ে সাধারণ মানুষকে ফিরিয়ে দিলেও নিজ বাসভবনের নিচে গোপনে বিপুল পরিমাণ তেল মজুত করে রেখেছিলেন। খবর পেয়ে বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তার ও সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথের নেতৃত্বে যৌথবাহিনী ওই বাসভবনে অভিযান চালায়।

এ সময় শামীম হাসানের গোডাউন থেকে ১৬৮৩ লিটার ডিজেল, ১২০ লিটার পেট্রোল, ২৬৩ লিটার কেরোসিন, ১০ লিটার অকটেন উদ্ধার করা হয়। যার মূল্য ২ লাখ ৫ হাজার ২৬৫ টাকা।

উপজেলা প্রশাসন জানায়, অভিযুক্ত শামীমের কাছে ফায়ার সার্ভিস লাইসেন্স, ট্রেড লাইসেন্স বা জেলা প্রশাসকের দেওয়া কোনো বৈধ কাগজপত্র ছিল না। জনবসতিপূর্ণ এলাকায় অবৈধভাবে দাহ্য পদার্থ মজুত ও কৃত্রিম সংকট তৈরির অপরাধ স্বীকার করায় তাকে ১৪ দিনের কারাদণ্ড দেওয়া হয়। জব্দ করা তেল স্থানীয় একটি ফিলিং স্টেশনের জিম্মায় দেওয়া হয়েছে এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা হবে।

মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তার জানান, একটি চক্র সাধারণ মানুষকে জিম্মি করে অধিক মুনাফা লাভের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার সহযোগিতায় আমরা এই অভিযান পরিচালনা করি। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং বাজার অস্থির করার চেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মো. তরিকুল ইসলাম/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow