পুনাক সমাজ গঠনে বিভিন্ন পর্যায়ে অবদান রাখছে : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, অতীত, বর্তমান ও ভবিষ্যতের উন্নয়নকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) গৃহীত সমাজসেবামূলক সুপরিকল্পিত কার্যক্রম একটি সুন্দর, সুস্থ ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সোমবার (১১ মে) সকালে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে আয়োজিত পুনাকের বার্ষিক সমাবেশ ও আনন্দ মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. জুবাইদা রহমান বলেন, 'কন্যাশিশুদের নিরাপত্তা ও মানবিক বিকাশ নিশ্চিত করার মাধ্যমে প্রতিটি মেয়ে যেন ভবিষ্যৎ গড়ে তুলতে পারে, সে লক্ষ্যে রাষ্ট্রব্যবস্থা কাজ করে যাবে।' পুনাক সদস্যদের উদ্দেশে তিনি বলেন, 'পুনাকের নারীরা তাদের নিরলস প্রচেষ্টার মাধ্যমে সমাজের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।' পুনাক সভানেত্রী প্রফেসর নাসিমা ফেরদৌসীর অনুপস্থিতিতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনাকের সহ-সভানেত্রী সাবিনা আওলাদ। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী হাসিনা আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সহধর্মিণী রওশন আরা শিল্পী এ

পুনাক সমাজ গঠনে বিভিন্ন পর্যায়ে অবদান রাখছে : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, অতীত, বর্তমান ও ভবিষ্যতের উন্নয়নকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) গৃহীত সমাজসেবামূলক সুপরিকল্পিত কার্যক্রম একটি সুন্দর, সুস্থ ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সোমবার (১১ মে) সকালে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে আয়োজিত পুনাকের বার্ষিক সমাবেশ ও আনন্দ মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, 'কন্যাশিশুদের নিরাপত্তা ও মানবিক বিকাশ নিশ্চিত করার মাধ্যমে প্রতিটি মেয়ে যেন ভবিষ্যৎ গড়ে তুলতে পারে, সে লক্ষ্যে রাষ্ট্রব্যবস্থা কাজ করে যাবে।'

পুনাক সদস্যদের উদ্দেশে তিনি বলেন, 'পুনাকের নারীরা তাদের নিরলস প্রচেষ্টার মাধ্যমে সমাজের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।'

পুনাক সভানেত্রী প্রফেসর নাসিমা ফেরদৌসীর অনুপস্থিতিতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনাকের সহ-সভানেত্রী সাবিনা আওলাদ। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী হাসিনা আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সহধর্মিণী রওশন আরা শিল্পী এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পুনাকের সহ-সভানেত্রী সাবিনা আওলাদ।

এ সময় কৃতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি এবং কম্পিউটার প্রশিক্ষণে কৃতিত্ব অর্জনকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত পুনাক মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন জেলার স্টলের মধ্যে প্রথম স্থান অর্জন করে সাতক্ষীরা জেলা পুনাক, দ্বিতীয় হয় রাজশাহী জেলা পুনাক এবং তৃতীয় স্থান অর্জন করে লালমনিরহাট জেলা পুনাক।

পরে প্রধান অতিথি কৃতি শিক্ষার্থী ও স্টল বিজয়ীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow