প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে মূল্যবান ভেষজ উদ্ভিদ স্বর্ণলতা

এক সময় গ্রামবাংলার ঝোপঝাড়, বনজঙ্গল ও পরিত্যক্ত জমিতে সহজেই চোখে পড়ত ভেষজ গুণে সমৃদ্ধ স্বর্ণলতা। এ লতায় হতো নানা রোগের লোকজ চিকিৎসা। তবে সময়ের সঙ্গে সঙ্গে আধুনিক চিকিৎসার উৎকর্ষতায় এবং পরিবেশের পরিবর্তন, বনজঙ্গল উজাড় ও আধুনিক কৃষি পদ্ধতির প্রভাবে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার প্রকৃতি থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এ মূল্যবান উদ্ভিদটি।  ফলে প্রাকৃতিক ভেষজ চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ উপাদান এ উপজেলায় বিলুপ্তির ঝুঁকিতে পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট চিকিৎসক ও স্থানীয় প্রবীণ বাসিন্দারা।  জানা যায়, স্বর্ণলতা উদ্ভিদটির বৈজ্ঞানিক নাম কুসকুটা রিফ্লেক্স। এটি কনভলভুলেসি পরিবারের অন্তর্ভুক্ত একটি পরজীবী উদ্ভিদ। সাধারণত কোনো আশ্রয়দাতা উদ্ভিদের ওপর হলুদ বা সোনালি রঙের সরু সুতোর মতো জাল বিস্তার করে এরা বেঁচে থাকে। এদের কোনো পাতা নেই, লতাই এদের দেহ-কাণ্ড-মূল সব। লাতা হতেই এরা বংশবিস্তার করে থাকে। সোনালি রং এর চিকন লতার মতো বলে এদের ‘স্বর্ণলতা’ নামকরণ করা হয়েছে।  স্বর্ণলতা একটি ভেষজ উদ্ভিদ। এটি বহু বছর ধরে লোকজ, আয়ুর্বেদিক ও ইউনানি চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। বিশেষ করে জন্ডিস ও লিভারের সমস্যায়,

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে মূল্যবান ভেষজ উদ্ভিদ স্বর্ণলতা
এক সময় গ্রামবাংলার ঝোপঝাড়, বনজঙ্গল ও পরিত্যক্ত জমিতে সহজেই চোখে পড়ত ভেষজ গুণে সমৃদ্ধ স্বর্ণলতা। এ লতায় হতো নানা রোগের লোকজ চিকিৎসা। তবে সময়ের সঙ্গে সঙ্গে আধুনিক চিকিৎসার উৎকর্ষতায় এবং পরিবেশের পরিবর্তন, বনজঙ্গল উজাড় ও আধুনিক কৃষি পদ্ধতির প্রভাবে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার প্রকৃতি থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এ মূল্যবান উদ্ভিদটি।  ফলে প্রাকৃতিক ভেষজ চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ উপাদান এ উপজেলায় বিলুপ্তির ঝুঁকিতে পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট চিকিৎসক ও স্থানীয় প্রবীণ বাসিন্দারা।  জানা যায়, স্বর্ণলতা উদ্ভিদটির বৈজ্ঞানিক নাম কুসকুটা রিফ্লেক্স। এটি কনভলভুলেসি পরিবারের অন্তর্ভুক্ত একটি পরজীবী উদ্ভিদ। সাধারণত কোনো আশ্রয়দাতা উদ্ভিদের ওপর হলুদ বা সোনালি রঙের সরু সুতোর মতো জাল বিস্তার করে এরা বেঁচে থাকে। এদের কোনো পাতা নেই, লতাই এদের দেহ-কাণ্ড-মূল সব। লাতা হতেই এরা বংশবিস্তার করে থাকে। সোনালি রং এর চিকন লতার মতো বলে এদের ‘স্বর্ণলতা’ নামকরণ করা হয়েছে।  স্বর্ণলতা একটি ভেষজ উদ্ভিদ। এটি বহু বছর ধরে লোকজ, আয়ুর্বেদিক ও ইউনানি চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। বিশেষ করে জন্ডিস ও লিভারের সমস্যায়, চর্ম ও ঘা নিরাময়ে, বাতের ব্যথা উপশমে, চুলের যত্নে ও কৃমিনাশক হিসেবে এর ব্যবহার রয়েছে। এছাড়াও জ্বর ও শরীরের দুর্বলতা দূর করাসহ আরও নানা রোগ প্রতিরোধ এবং নিরাময়ে এর ব্যবহার রয়েছে। তবে সংশ্লিষ্ট চিকিৎসকরা এটিকে সরাসরি ওষুধ হিসেবে ব্যবহারের আগে সংশ্লিষ্টদের পরামর্শ নিয়ে ব্যবহারের পরামর্শ দিয়েছেন। উপজেলার কান্দুঘর এলাকার প্রবীণ বাসিন্দা আবদুল মজিদ (৭৪) বলেন, আমরা ছোটবেলায় দেখেছি আমাদের গ্রামের চারপাশে ঝোপঝাড়ে স্বর্ণলতা অনেক দেখা যেত। ছোটোখাটো অসুখ-বিসুখে গ্রামের কবিরাজরা সেসময় এই লতা দিয়ে ওষুধ বানিয়ে দিতেন। এতে কিছু কিছু রোগ থেকে মুক্তি পাওয়া যেত। তবে বর্তমান সময়ে স্বর্ণলতা খুব একটা চোখে পড়ে না। অবশ্য আগের মতো বনজঙ্গল আর আমাদের পরিবেশে নেই।  আরেক প্রবীণ বাসিন্দা উপজেলার নাল্লা এলাকার বজলুর রহমান (৬৯) বলেন, আমরা আমাদের ছোটোবেলায় দেখেছি মায়েরা স্বর্ণলতা শুকিয়ে রেখে দিতেন। আমাদের জ্বর-ঠান্ডা বা শরীর ব্যথা হলে শুকানো এ লতা দিয়ে ওষুধ বানিয়ে দিতেন। এখন অবশ্য এসব লতাপাতার ওষুধ কেউ গ্রহণ করে না। এখন আধুনিক চিকিৎসার প্রতি মানুষের আগ্রহ। স্বর্ণলতা লতাটি এখন তেমন একটা দেখা যায় না।  স্থানীয় শিক্ষক রুহুল আমিন বলেন, আমাদের প্রকৃতি থেকে স্বর্ণলতার মতো আরও অনেক ভেষজ উদ্ভিদ দিন দিন কমে যাচ্ছে। এটা আমাদের ও আমাদের প্রকৃতির জন্য অশনি সংকেত। এ বিষয়ে আমাদের সবাইকে সচেতন হওয়া জরুরি।  তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভেষজ চিকিৎসার উপাদান সংরক্ষণে সচেতনতা জরুরি। স্কুল ও কলেজ শিক্ষার্থীদের স্থানীয় উদ্ভিদ সম্পর্কে সচেতন করে তোলা উচিত। এতে নতুন প্রজন্ম উপকারী উদ্ভিদ বিষয়ে সচেতন হবে এবং তাদের মাধ্যমে আমাদের প্রকৃতি স্বয়ংসম্পূর্ণ হবে।  ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ইউনানি) ডা. মোহাম্মদ সোহেল রানা কালবেলাকে বলেন, স্বর্ণলতা ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসায় একটি গুরুত্বপূর্ণ ভেষজ উদ্ভিদ। এটি মানবদেহের কিছু রোগ নিরাময় ও প্রতিরোধে সহায়ক। তবে এটি সরাসরি ওষুধ হিসেবে ব্যবহারের আগে সংশ্লিষ্টদের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি।  তিনি আরও বলেন, প্রকৃতি থেকে কিছু কিছু উদ্ভিদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এতে প্রকৃতির ভারসাম্য যেমন নষ্ট হচ্ছে তেমনি প্রকৃতি থেকে পাওয়া ভেষজ চিকিৎসার উপাদান সংকীর্ণ হয়ে আসছে। এজন্য এসব উদ্ভিদ সংরক্ষণে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow