প্রেমের টানে চীনা যুবক এখন কুড়িগ্রামে
ভালোবাসার টানে সুদূর চীন থেকে কুড়িগ্রামের ফুলবাড়ীতে এসেছেন আন হুং ওয়েই নামের এক চীনা যুবক। প্রেমের সম্পর্কের পর ঢাকায় থাকা তরুণী মোরশেদাকে বিয়ে করে এখন তিনি অবস্থান করছেন ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের মোফাজ্জল হোসেনের বাড়িতে। মোরশেদা বেগম মোফাজ্জল হোসেনের মেয়ে। বিদেশি এই নাগরিককে এক নজর দেখতে মোফাজ্জলের বাড়িতে ভিড় করছেন নানা বয়সী মানুষ। জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের পর ধীরে ধীরে গড়ে ওঠে আন হুং ওয়েই ও মোরশেদার প্রেমের সম্পর্ক। পরে ওই যুবক ঢাকায় এসে মোরশেদাকে বিয়ে করেন। বিয়ের পর নবদম্পতি গ্রামের বাড়িতে ঘুরতে আসে। এদিকে চীনা যুবককে দেখতে প্রতিদিনই মোরশেদার বাড়িতে ভীড় করছেন স্থানীয় নারী-পুরুষ ও তরুণরা। কেউ ছবি তুলছেন, কেউ আবার তার সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। বিদেশি জামাইকে ঘিরে পুরো এলাকায় যেন উৎসবের আমেজ তৈরি হয়েছে। স্থানীয়রা জানান, ভিন্ন দেশের সংস্কৃতি ও ভাষা হলেও ভালোবাসার বন্ধনই কাছে টেনেছে এই দম্পতিকে। চীনা যুবক আন হুং হোয়েইয়ের আন্তরিক আচরণ ও সহজ-সরল জীবনযাপন ইতোমধ্যেই মন জয় করেছে এলাকাবাসীর। মোরশেদা জানান, মোবাইল ফোনে আমাদের প্রেমের সম্পর্ক
ভালোবাসার টানে সুদূর চীন থেকে কুড়িগ্রামের ফুলবাড়ীতে এসেছেন আন হুং ওয়েই নামের এক চীনা যুবক। প্রেমের সম্পর্কের পর ঢাকায় থাকা তরুণী মোরশেদাকে বিয়ে করে এখন তিনি অবস্থান করছেন ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের মোফাজ্জল হোসেনের বাড়িতে।
মোরশেদা বেগম মোফাজ্জল হোসেনের মেয়ে। বিদেশি এই নাগরিককে এক নজর দেখতে মোফাজ্জলের বাড়িতে ভিড় করছেন নানা বয়সী মানুষ।
জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের পর ধীরে ধীরে গড়ে ওঠে আন হুং ওয়েই ও মোরশেদার প্রেমের সম্পর্ক। পরে ওই যুবক ঢাকায় এসে মোরশেদাকে বিয়ে করেন। বিয়ের পর নবদম্পতি গ্রামের বাড়িতে ঘুরতে আসে।
এদিকে চীনা যুবককে দেখতে প্রতিদিনই মোরশেদার বাড়িতে ভীড় করছেন স্থানীয় নারী-পুরুষ ও তরুণরা। কেউ ছবি তুলছেন, কেউ আবার তার সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। বিদেশি জামাইকে ঘিরে পুরো এলাকায় যেন উৎসবের আমেজ তৈরি হয়েছে।
স্থানীয়রা জানান, ভিন্ন দেশের সংস্কৃতি ও ভাষা হলেও ভালোবাসার বন্ধনই কাছে টেনেছে এই দম্পতিকে। চীনা যুবক আন হুং হোয়েইয়ের আন্তরিক আচরণ ও সহজ-সরল জীবনযাপন ইতোমধ্যেই মন জয় করেছে এলাকাবাসীর।
মোরশেদা জানান, মোবাইল ফোনে আমাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে চীনা যুবক আমাকে পছন্দ করে ঢাকায় এসে বিয়ে করে। সে আমাকে তার দেশে নিয়ে যাবে বলে কথা দিয়েছে। তাই আমি আমার গ্রামের বাড়িতে সকলের সঙ্গে পরিচয় করাতে তাকে নিয়ে এসেছি।
আন হুং ওয়েই বলেন, মোরশেদাকে আমার খুব ভালো লেগেছে। আমি তাকে খুব ভালোবাসি। এখানে এসে আমার খুবই ভালো লাগছে। এ সময় তিনি মোরশেদাকে বিয়ে করার প্রমাণপত্র উপস্থাপন করেন।
কাশিপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ফেরদৌস আলম জানান, ঘটনা শুনে আমি নিজে দেখতে এসেছি। ছেলেটিকে আমার খুব ভালো লেগেছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, প্রেমের সম্পর্কের টানে চীনা যুবক ফুলবাড়ীর কাশিপুরে আসার ঘটনাটি শুনেছি।
What's Your Reaction?