বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার
উপজেলা ছাত্রদলের বহিষ্কৃত সদস্য সচিব মোমছেদুল খান বুলবুলকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব। ডাকাতি, অপহরণ ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ লুট মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (২০ জুন) সকালে গ্রেপ্তার বুলবুলকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার তাকে গ্রেপ্তার করে কালীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব-১৩। গ্রেপ্তার বুলবুল কালীগঞ্জ উপজেলার উত্তর মুশরাত মদাতী এলাকার মো. রকিবুল খানের ছেলে। তিনি লালমনিরহাটে কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের বহিষ্কৃত সদস্য সচিব। আদালতের নথিপত্র ও মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের গত ২০ ফেব্রুয়ারি রাতে উপজেলার চাপারহাট এলাকায় এক অপহরণ ও ডাকাতির ঘটনা ঘটে। মামলার বাদী মো. রবিউল ইসলাম এবং ঘটনার প্রধান সাক্ষী মিস্টার আলী ওইদিন রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে চাপারহাট বাজার থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে চাপারহাট-ভূল্যারহাটগামী পাকা রাস্তার গুরুদয়াল চৌপথি মোড়ে পৌঁছামাত্রই বুলবুল ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের পথরোধ করে জোরপূর্বক অপহরণের পর বুলবুলের মালিকানাধীন একটি মুরগির খামারে নিয়ে যাওয়া হয়। সেখানে ভোররাত
উপজেলা ছাত্রদলের বহিষ্কৃত সদস্য সচিব মোমছেদুল খান বুলবুলকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব। ডাকাতি, অপহরণ ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ লুট মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (২০ জুন) সকালে গ্রেপ্তার বুলবুলকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার তাকে গ্রেপ্তার করে কালীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব-১৩।
গ্রেপ্তার বুলবুল কালীগঞ্জ উপজেলার উত্তর মুশরাত মদাতী এলাকার মো. রকিবুল খানের ছেলে। তিনি লালমনিরহাটে কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের বহিষ্কৃত সদস্য সচিব।
আদালতের নথিপত্র ও মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের গত ২০ ফেব্রুয়ারি রাতে উপজেলার চাপারহাট এলাকায় এক অপহরণ ও ডাকাতির ঘটনা ঘটে। মামলার বাদী মো. রবিউল ইসলাম এবং ঘটনার প্রধান সাক্ষী মিস্টার আলী ওইদিন রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে চাপারহাট বাজার থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে চাপারহাট-ভূল্যারহাটগামী পাকা রাস্তার গুরুদয়াল চৌপথি মোড়ে পৌঁছামাত্রই বুলবুল ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের পথরোধ করে জোরপূর্বক অপহরণের পর বুলবুলের মালিকানাধীন একটি মুরগির খামারে নিয়ে যাওয়া হয়। সেখানে ভোররাত পর্যন্ত আটকে রেখে বাদী ও সাক্ষীর ওপর অমানুষিক শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয় বলে উল্লেখ করা হয় মামলার এজাহারে।
একপর্যায়ে আসামিরা বাদীর সঙ্গে থাকা নগদ ৩ লাখ ৪ হাজার টাকা এবং ব্যবহৃত মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়। এছাড়া প্রাণনাশের হুমকি দিয়ে তাদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট (বিকাশ ও নগদ) থেকে জোরপূর্বক ধাপে ধাপে সর্বমোট ৮ লাখ ২৪ হাজার ১০৭ টাকা স্থানান্তর করে নেয়। পরদিন ভোর সাড়ে ৫টার দিকে ঘটনাটি কাউকে না জানানোর শর্তে এবং জানালে প্রাণনাশের হুমকি দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করেন বাদী।
পরবর্তীতে এই ঘটনায় গত ৩ এপ্রিল বুলবুলকে প্রধান আসামী করে ১১ জনের নাম উল্লেখ করে আদালতে একটি মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই প্রধান অভিযুক্ত বুলবুল পলাতক ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে ইতোপূর্বেই তাকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে। পুলিশের অপরাধ তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি (সিডিএমএস) পর্যালোচনা করে দেখা গেছে, বুলবুলের বিরুদ্ধে লালমনিরহাটের কালীগঞ্জ, হাতীবান্ধা এবং সদর থানায় ডাকাতি, অবৈধ অস্ত্র, চাঁদাবাজি, গুরুতর আঘাত ও মারামারিসহ অন্তত ১১টি মামলা রয়েছে, এরমধ্যে বেশ কয়েকটি মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে।
কালীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মামলার সুষ্ঠু তদন্ত, মূল রহস্য উদ্ঘাটন এবং লুণ্ঠিত অর্থ উদ্ধারে আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি আবু সিদ্দিক বলেন, মোমছেদুল খান বুলবুলকে র্যাব-১৩ গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছেন। শনিবার সকালে আমরা আসামিকে আদালতে সোপর্দ করেছি।
What's Your Reaction?