বিজিবি দেখে পালাল চার যুবক, ফেলে যাওয়া ব্যাগে মিলল ১৪০০ গুলি
পার্বত্য খাগড়াছড়ির পানছড়িতে বিশেষ অভিযান চলা দেখে পালিয়ে যান ৪ যুবক। তাদের ফেলে যাওয়া ব্যাগ থেকে ১৪০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১১ এপ্রিল) গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবির পানছড়ি ব্যাটালিয়ন (৩-বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. রবিউল ইসলাম। এর আগে গতকাল শুক্রবার বিকেলে উপজেলার দুর্গম বৌদ্ধমনিপাড়ার কাঁঠালতলি এলাকায় অভিযানটি পরিচালিত হয়। জানা যায়, শুক্রবার বিকেল ৪টার দিকে পানছড়ির সীমান্তে একটি বিজিবি টহলদল দুর্গম বৌদ্ধমনিপাড়া এলাকার কাঠালতলী যাত্রী ছাউনি এলাকায় অবস্থান নেয়। এ সময় সীমান্ত সড়ক দিয়ে দুটি মোটরসাইকেলে চারজন যুবক ওই এলাকায় প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাদের দাড়াঁনোর সংকেত দেন। সংকেত পেয়ে ওই চার যুবক তাদের মোটরসাইকেল ও একটি ব্যাগ ফেলে পাহাড়ি এলাকা বেয়ে পালিয়ে যান। পরে তাদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ১ হাজার ৪০০ রাউন্ড গুলি পায় বিজিবির টহল দল। পানছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রবিউল ইসলাম জানান, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান চলবে।
পার্বত্য খাগড়াছড়ির পানছড়িতে বিশেষ অভিযান চলা দেখে পালিয়ে যান ৪ যুবক। তাদের ফেলে যাওয়া ব্যাগ থেকে ১৪০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১১ এপ্রিল) গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবির পানছড়ি ব্যাটালিয়ন (৩-বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. রবিউল ইসলাম।
এর আগে গতকাল শুক্রবার বিকেলে উপজেলার দুর্গম বৌদ্ধমনিপাড়ার কাঁঠালতলি এলাকায় অভিযানটি পরিচালিত হয়।
জানা যায়, শুক্রবার বিকেল ৪টার দিকে পানছড়ির সীমান্তে একটি বিজিবি টহলদল দুর্গম বৌদ্ধমনিপাড়া এলাকার কাঠালতলী যাত্রী ছাউনি এলাকায় অবস্থান নেয়। এ সময় সীমান্ত সড়ক দিয়ে দুটি মোটরসাইকেলে চারজন যুবক ওই এলাকায় প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাদের দাড়াঁনোর সংকেত দেন। সংকেত পেয়ে ওই চার যুবক তাদের মোটরসাইকেল ও একটি ব্যাগ ফেলে পাহাড়ি এলাকা বেয়ে পালিয়ে যান। পরে তাদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ১ হাজার ৪০০ রাউন্ড গুলি পায় বিজিবির টহল দল।
পানছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রবিউল ইসলাম জানান, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান চলবে।
What's Your Reaction?