ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব এক পরিবার

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের চারটি ঘরসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে উপজেলার চর নাখেন্দা গ্রামের মাহবুব আকন্দের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে হঠাৎ একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই তা আশপাশে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে, পরিবারের চারটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়। এ সময় ঘরে থাকা ফ্রিজ, টেলিভিশন, আলমারি, স্যুটকেসসহ আসবাবপত্র এবং আলমারিতে রাখা নগদ প্রায় ২ লাখ ৩০ হাজার টাকা ও স্বর্ণালংকার পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া ঘরে থাকা বিপুল খাদ্যশস্যও আগুনের গ্রাসে নষ্ট হয়। অগ্নিকাণ্ডের সময় গোয়ালঘরে থাকা দুটি গরু ও একটি ছাগল দগ্ধ হয়ে মারাত্মক আহত হয়েছে। হঠাৎ আগুনের শিখা দেখে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও ততক্ষণে পরিবারের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত মাহবুব আকন্দ কান্নায় ভেঙে পড়ে জানান, আগুনে তাদের সারা জীবনের সঞ্চয় ও শেষ সম্বলটুকু কেড়ে নিয়েছে। বর্তমানে পরিবারটি খোলা আকাশের নিচে চরম অসহায় অবস্থায় দিন

ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব এক পরিবার
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের চারটি ঘরসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে উপজেলার চর নাখেন্দা গ্রামের মাহবুব আকন্দের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে হঠাৎ একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই তা আশপাশে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে, পরিবারের চারটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়। এ সময় ঘরে থাকা ফ্রিজ, টেলিভিশন, আলমারি, স্যুটকেসসহ আসবাবপত্র এবং আলমারিতে রাখা নগদ প্রায় ২ লাখ ৩০ হাজার টাকা ও স্বর্ণালংকার পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া ঘরে থাকা বিপুল খাদ্যশস্যও আগুনের গ্রাসে নষ্ট হয়। অগ্নিকাণ্ডের সময় গোয়ালঘরে থাকা দুটি গরু ও একটি ছাগল দগ্ধ হয়ে মারাত্মক আহত হয়েছে। হঠাৎ আগুনের শিখা দেখে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও ততক্ষণে পরিবারের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত মাহবুব আকন্দ কান্নায় ভেঙে পড়ে জানান, আগুনে তাদের সারা জীবনের সঞ্চয় ও শেষ সম্বলটুকু কেড়ে নিয়েছে। বর্তমানে পরিবারটি খোলা আকাশের নিচে চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। আকস্মিক এ দুর্ঘটনায় তারা এখন প্রায় নিঃস্ব। এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে প্রাথমিক সান্ত্বনা ও দ্রুত সরকারি সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow