মুখে বয়াম আটকে ৫ দিন, পথকুকুরকে উদ্ধার করলেন পৌরকর্মী

টাঙ্গাইলের সখীপুরে পাঁচ দিন ধরে মুখে প্লাস্টিকের বয়াম আটকে থাকা একটি পথকুকুরকে উদ্ধার করা হয়েছে। রোববার বিকেলে সখীপুর পৌরসভার সানবান্দা এলাকায় বয়াম কেটে কুকুরটিকে মুক্ত করেন পৌরসভার দারোয়ান আবু তালেব। স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার সকালে খাবারের সন্ধানে একটি দোকানে ঢুকে প্লাস্টিকের একটি বয়ামের ভেতর মুখ ঢুকিয়ে ফেলে কুকুরটি। পরে বয়ামটি তার মুখে আটকে যায়। এরপর বিভিন্ন স্থানে ঘুরে সেটি খুলতে চেষ্টা করলেও ব্যর্থ হয়। টানা পাঁচ দিন ঠিকমতো খাবার গ্রহণ করতে না পারায় প্রাণীটি দুর্বল হয়ে পড়ে। সানবান্দা এলাকার বাসিন্দা ও স্থানীয় একটি স্কুলের সহকারী শিক্ষিকা রিতা আক্তার জানান, সকালে কুকুরটির অসহায় অবস্থা দেখে তিনি উদ্যোগ নেন। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে পৌরসভার এক কর্মীর এমন উদ্ধারকাজের ভিডিও দেখে তাঁর কথা মনে পড়ে। পরে খোঁজ নিয়ে আবু তালেবের সঙ্গে যোগাযোগ করেন তিনি। খবর পেয়ে রোববার (১ মার্চ) বিকেলে ঘটনাস্থলে গিয়ে আবু তালেব জাল দিয়ে কৌশলে কুকুরটিকে আটকান এবং দা দিয়ে মুখে আটকে থাকা বয়ামটি কেটে ফেলেন। এতে কুকুরটির কোনো ক্ষতি হয়নি। উদ্ধারের পর আবু তালেব বলেন, “মানুষের হয়তো খুব বেশি উপকার করতে পার

মুখে বয়াম আটকে ৫ দিন, পথকুকুরকে উদ্ধার করলেন পৌরকর্মী

টাঙ্গাইলের সখীপুরে পাঁচ দিন ধরে মুখে প্লাস্টিকের বয়াম আটকে থাকা একটি পথকুকুরকে উদ্ধার করা হয়েছে। রোববার বিকেলে সখীপুর পৌরসভার সানবান্দা এলাকায় বয়াম কেটে কুকুরটিকে মুক্ত করেন পৌরসভার দারোয়ান আবু তালেব। স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার সকালে খাবারের সন্ধানে একটি দোকানে ঢুকে প্লাস্টিকের একটি বয়ামের ভেতর মুখ ঢুকিয়ে ফেলে কুকুরটি। পরে বয়ামটি তার মুখে আটকে যায়।

এরপর বিভিন্ন স্থানে ঘুরে সেটি খুলতে চেষ্টা করলেও ব্যর্থ হয়। টানা পাঁচ দিন ঠিকমতো খাবার গ্রহণ করতে না পারায় প্রাণীটি দুর্বল হয়ে পড়ে। সানবান্দা এলাকার বাসিন্দা ও স্থানীয় একটি স্কুলের সহকারী শিক্ষিকা রিতা আক্তার জানান, সকালে কুকুরটির অসহায় অবস্থা দেখে তিনি উদ্যোগ নেন। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে পৌরসভার এক কর্মীর এমন উদ্ধারকাজের ভিডিও দেখে তাঁর কথা মনে পড়ে।

পরে খোঁজ নিয়ে আবু তালেবের সঙ্গে যোগাযোগ করেন তিনি। খবর পেয়ে রোববার (১ মার্চ) বিকেলে ঘটনাস্থলে গিয়ে আবু তালেব জাল দিয়ে কৌশলে কুকুরটিকে আটকান এবং দা দিয়ে মুখে আটকে থাকা বয়ামটি কেটে ফেলেন। এতে কুকুরটির কোনো ক্ষতি হয়নি। উদ্ধারের পর আবু তালেব বলেন, “মানুষের হয়তো খুব বেশি উপকার করতে পারি না, কিন্তু একটি অসহায় প্রাণীকে বাঁচাতে পেরে ভালো লাগছে।” তিনি জানান, এর আগেও একাধিকবার এভাবে বয়াম কেটে কুকুর উদ্ধার করেছেন।

এ বিষয়ে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রনী বলেন, “একটি অসহায় প্রাণীকে বাঁচাতে যে মানবিকতা দেখানো হয়েছে, তা প্রশংসনীয়। সমাজে এমন ইতিবাচক উদ্যোগ আরও বাড়ুক।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow