যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য দূতাবাসের সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র ভ্রমণে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য নতুন এক সতর্কবার্তা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। বার্তায় যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে চাইলে চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতির খরচসহ পর্যাপ্ত আর্থিক সামর্থ্য নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার (৩ আগস্ট) দূতাবাসের ফেসবুক পেজে এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে। বার্তায় উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনার সময় নিশ্চিত করুন যে, ভ্রমণে কোনো বিঘ্ন ঘটলে বা চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতির খরচসহ আপনার নিজের খরচ বহন করার মতো পর্যাপ্ত আর্থিক সামর্থ্য রয়েছে। এতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার অপব্যবহার করলে তা ‘স্থায়ী পরিণতির’ কারণ হতে পারে, যা ভবিষ্যতে আপনাকে যুক্তরাষ্ট্রে ভ্রমণ, পড়াশোনা বা কাজ করার অযোগ্য হিসেবে বিবেচ্য করতে পারে। সূত্র: ইউএস এম্বাসি ঢাকা এসএএইচ

যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য দূতাবাসের সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র ভ্রমণে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য নতুন এক সতর্কবার্তা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। বার্তায় যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে চাইলে চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতির খরচসহ পর্যাপ্ত আর্থিক সামর্থ্য নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (৩ আগস্ট) দূতাবাসের ফেসবুক পেজে এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

বার্তায় উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনার সময় নিশ্চিত করুন যে, ভ্রমণে কোনো বিঘ্ন ঘটলে বা চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতির খরচসহ আপনার নিজের খরচ বহন করার মতো পর্যাপ্ত আর্থিক সামর্থ্য রয়েছে।

এতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার অপব্যবহার করলে তা ‘স্থায়ী পরিণতির’ কারণ হতে পারে, যা ভবিষ্যতে আপনাকে যুক্তরাষ্ট্রে ভ্রমণ, পড়াশোনা বা কাজ করার অযোগ্য হিসেবে বিবেচ্য করতে পারে।

সূত্র: ইউএস এম্বাসি ঢাকা

এসএএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow