রাকসুর সব কর্মসূচি বয়কটের ঘোষণা রাবির তিন সাংবাদিক সংগঠনের

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদের সাংবাদিকদের নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিবাদে রাকসুর সব ধরনের কর্মসূচি বয়কটের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের তিন সাংবাদিক সংগঠন। একইসঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভিপি নিঃশর্ত ক্ষমা না চাইলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনগুলোর নেতারা। বুধবার (২৯ জুলাই) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির (রুরু) সভাপতি স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, কেন্দ্রীয় গ্রন্থাগার এলাকায় ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে আয়োজিত সংবাদ সম্মেলনে রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, ট্যাগিং দেওয়া এবং হুমকিমূলক বক্তব্য দিয়েছেন। এতে সাংবাদিকদের স্বাধীন ও নিরপেক্ষভাবে সংবাদ প্রকাশের অধিকার ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করা হয়। তিন সংগঠনের নেতারা বলেন, কোনো সংবাদ নিয়ে আপত্তি থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রতিবাদলিপি দিতে কিংবা আইনগত প্রতিকার চাইতে পারেন।

রাকসুর সব কর্মসূচি বয়কটের ঘোষণা রাবির তিন সাংবাদিক সংগঠনের

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদের সাংবাদিকদের নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিবাদে রাকসুর সব ধরনের কর্মসূচি বয়কটের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের তিন সাংবাদিক সংগঠন। একইসঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভিপি নিঃশর্ত ক্ষমা না চাইলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনগুলোর নেতারা।

বুধবার (২৯ জুলাই) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির (রুরু) সভাপতি স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, কেন্দ্রীয় গ্রন্থাগার এলাকায় ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে আয়োজিত সংবাদ সম্মেলনে রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, ট্যাগিং দেওয়া এবং হুমকিমূলক বক্তব্য দিয়েছেন। এতে সাংবাদিকদের স্বাধীন ও নিরপেক্ষভাবে সংবাদ প্রকাশের অধিকার ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করা হয়।

তিন সংগঠনের নেতারা বলেন, কোনো সংবাদ নিয়ে আপত্তি থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রতিবাদলিপি দিতে কিংবা আইনগত প্রতিকার চাইতে পারেন। কিন্তু একজন নির্বাচিত ছাত্র প্রতিনিধি হিসেবে সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা ও হুমকি দেওয়া স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী।

বিবৃতিতে আরও বলা হয়, কোনো সংগঠন সরকার কর্তৃক নিষিদ্ধ হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার এখতিয়ার রাষ্ট্র ও আইন প্রয়োগকারী সংস্থার। ছাত্র সংসদ বা এর কোনো প্রতিনিধি এ ধরনের দায়িত্ব পালন করতে পারে না।

ভিপি নিঃশর্ত ক্ষমা না চাওয়া পর্যন্ত তিন সাংবাদিক সংগঠনের সদস্যরা রাকসুর সব ধরনের কর্মকাণ্ডের সংবাদ সংগ্রহ ও প্রকাশ থেকে বিরত থাকবেন বলেও জানানো হয়। পাশাপাশি আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা না চাইলে সারাদেশের সাংবাদিক সংগঠনগুলোকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এদিকে একই ঘটনায় পৃথক বিবৃতিতে উদ্বেগ ও নিন্দা জানিয়েছে রাজশাহী টেলিভিশন জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (আরটিজেএ)।

বুধবার বিকেলে সংগঠনটির দেওয়া বিবৃতিতে বলা হয়, সাংবাদিকদের মৌলিক দায়িত্ব হলো জনস্বার্থসংশ্লিষ্ট তথ্য নিরপেক্ষভাবে তুলে ধরা। কোনো সংবাদে ব্যক্তি বা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হলেও, যদি সেটি সত্য ও তথ্যভিত্তিক হয়, তবে তা সাংবাদিকতারই অংশ।

আরটিজেএ নেতারা বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা, হুমকি কিংবা ভয়ভীতি প্রদর্শনের মতো বক্তব্য গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তার জন্য উদ্বেগজনক। তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদের বক্তব্যের ব্যাখ্যাও প্রত্যাশা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow