রাকসু ভিপির সাংবাদিকদের প্রতি হুমকির নিন্দা ডুজার, নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদের সাংবাদিকদের উদ্দেশে দেওয়া প্রকাশ্য হুমকি ও শিষ্টাচারবহির্ভূত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)। একই সঙ্গে রাকসু ভিপিকে অবিলম্বে ওই হুমকি প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ডুজার সভাপতি মো. মানজুর হোছাঈন মাহি ও সাধারণ সম্পাদক লিটন ইসলাম এ দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে রাকসু ভিপি সাংবাদিকদের প্রতিবেদনের শব্দচয়ন নিয়ে প্রশ্ন তুলে ‘সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়ার’ হুমকি দিয়েছেন, যা স্বাধীন গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত। কোনো ঘটনার সংবাদে ‘হামলা’ নাকি ‘প্রতিরোধ’ শব্দ ব্যবহৃত হবে, তা সংবাদমাধ্যমের নিজস্ব সম্পাদকীয় নীতি ও ঘটনার বস্তুনিষ্ঠতার ভিত্তিতেই নির্ধারিত হবে।
ডুজা আরও বলেছে, বর্তমানে বাংলাদেশ ছাত্রলীগ একটি নিষিদ্ধ সংগঠন। তবে কোনো নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নামে কেউ আইন নিজের হাতে তুলে নিলে সাংবাদিকরা তার বস্তুনিষ্ঠ চ
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদের সাংবাদিকদের উদ্দেশে দেওয়া প্রকাশ্য হুমকি ও শিষ্টাচারবহির্ভূত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)। একই সঙ্গে রাকসু ভিপিকে অবিলম্বে ওই হুমকি প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ডুজার সভাপতি মো. মানজুর হোছাঈন মাহি ও সাধারণ সম্পাদক লিটন ইসলাম এ দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে রাকসু ভিপি সাংবাদিকদের প্রতিবেদনের শব্দচয়ন নিয়ে প্রশ্ন তুলে ‘সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়ার’ হুমকি দিয়েছেন, যা স্বাধীন গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত। কোনো ঘটনার সংবাদে ‘হামলা’ নাকি ‘প্রতিরোধ’ শব্দ ব্যবহৃত হবে, তা সংবাদমাধ্যমের নিজস্ব সম্পাদকীয় নীতি ও ঘটনার বস্তুনিষ্ঠতার ভিত্তিতেই নির্ধারিত হবে।
ডুজা আরও বলেছে, বর্তমানে বাংলাদেশ ছাত্রলীগ একটি নিষিদ্ধ সংগঠন। তবে কোনো নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নামে কেউ আইন নিজের হাতে তুলে নিলে সাংবাদিকরা তার বস্তুনিষ্ঠ চিত্রই তুলে ধরবেন। সাংবাদিকদের পেশাদারিত্বকে ‘মায়াকান্না’ বা ‘পক্ষ নেওয়া’ হিসেবে আখ্যা দেওয়া এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া আধিপত্যবাদী ও ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ।
বিবৃতিতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের চেতনার প্রসঙ্গ তুলে বলা হয়, সেই আন্দোলনের মূল লক্ষ্য ছিল মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা এবং সব ধরনের ফ্যাসিবাদের অবসান। রাকসু ভিপির বক্তব্য ও আচরণ সেই চেতনার সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক।
একই সঙ্গে গত ২৩ এপ্রিল শাহবাগ থানা প্রাঙ্গণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের ওপর হামলার ঘটনারও উল্লেখ করে ডুজা উদ্বেগ প্রকাশ করেছে। সংগঠনটি বলেছে, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী কিংবা সংশ্লিষ্ট রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিচারহীনতার এই সংস্কৃতি এবং সাংবাদিকদের বিরুদ্ধে প্রকাশ্য হুমকি- উভয়ই স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপদ পরিবেশের জন্য বড় হুমকি।
বিবৃতিতে বলা হয়, ক্যাম্পাস সাংবাদিকরা কোনো সংগঠনের এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার নন। তাই সাংবাদিকদের ‘জড়ো করে ব্যবস্থা নেওয়ার’ হুমকি অবিলম্বে প্রত্যাহার করে রাকসু ভিপিকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।
পাশাপাশি ২৩ এপ্রিল শাহবাগ থানা প্রাঙ্গণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও দৃশ্যমান ব্যবস্থা নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট রাজনৈতিক সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছে ডুজা।
এ ছাড়া সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্রসংগঠন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি সহযোগিতাপূর্ণ পরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
ভুল বানান শুদ্ধ করে, সঠিক বাক্য গঠন করে নিউজটি কালবেলা অনলাইনের জন্য বানিয়ে দাও