শিল্পকলায় রুনা লায়লার একক গানের সন্ধ্যা

বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। আগামী ১৮ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনের মূল মঞ্চে একক সংগীতানুষ্ঠানে গান গাইবেন তিনি। শিল্পকলা একাডেমির ধারাবাহিক বিশেষ আয়োজনের অংশ হিসেবে অনুষ্ঠিত হতে যাওয়া এ অনুষ্ঠানের বিষয়টি শিল্পকলা একাডেমি ও শিল্পীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। পারিবারিক কাজে এক মাসেরও বেশি সময় যুক্তরাষ্ট্রে অবস্থান শেষে সম্প্রতি দেশে ফিরেছেন রুনা লায়লা। দেশে ফিরেই এই বিশেষ আয়োজনের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন তিনি। জানা গেছে, অনুষ্ঠানে ছয় দশকেরও বেশি সংগীতজীবনের জনপ্রিয় ও শ্রোতাপ্রিয় প্রায় ১০টি গান পরিবেশন করবেন এই বরেণ্য শিল্পী। তার দীর্ঘ ক্যারিয়ারের বিভিন্ন সময়ের আলোচিত গানগুলোই থাকবে পরিবেশনার তালিকায়। গত বছর থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি দেশের বরেণ্য সংগীতশিল্পীদের নিয়ে ধারাবাহিক একক গানের অনুষ্ঠানের আয়োজন করে আসছে। এর আগে সাবিনা ইয়াসমীন ও সৈয়দ আব্দুল হাদীকে নিয়ে আয়োজন করা হয়েছিল বিশেষ অনুষ্ঠান। সেই ধারাবাহিকতায় এবার মঞ্চে উঠছেন রুনা লায়লা। অনুষ্ঠান প্রসঙ্গে রুনা লায়লা বলেন, 'আমাদের সংগীতের দীর্ঘ পথচলা, গান ও স্মৃতিগুলো নতুন প

শিল্পকলায় রুনা লায়লার একক গানের সন্ধ্যা
বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। আগামী ১৮ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনের মূল মঞ্চে একক সংগীতানুষ্ঠানে গান গাইবেন তিনি। শিল্পকলা একাডেমির ধারাবাহিক বিশেষ আয়োজনের অংশ হিসেবে অনুষ্ঠিত হতে যাওয়া এ অনুষ্ঠানের বিষয়টি শিল্পকলা একাডেমি ও শিল্পীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। পারিবারিক কাজে এক মাসেরও বেশি সময় যুক্তরাষ্ট্রে অবস্থান শেষে সম্প্রতি দেশে ফিরেছেন রুনা লায়লা। দেশে ফিরেই এই বিশেষ আয়োজনের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন তিনি। জানা গেছে, অনুষ্ঠানে ছয় দশকেরও বেশি সংগীতজীবনের জনপ্রিয় ও শ্রোতাপ্রিয় প্রায় ১০টি গান পরিবেশন করবেন এই বরেণ্য শিল্পী। তার দীর্ঘ ক্যারিয়ারের বিভিন্ন সময়ের আলোচিত গানগুলোই থাকবে পরিবেশনার তালিকায়। গত বছর থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি দেশের বরেণ্য সংগীতশিল্পীদের নিয়ে ধারাবাহিক একক গানের অনুষ্ঠানের আয়োজন করে আসছে। এর আগে সাবিনা ইয়াসমীন ও সৈয়দ আব্দুল হাদীকে নিয়ে আয়োজন করা হয়েছিল বিশেষ অনুষ্ঠান। সেই ধারাবাহিকতায় এবার মঞ্চে উঠছেন রুনা লায়লা। অনুষ্ঠান প্রসঙ্গে রুনা লায়লা বলেন, 'আমাদের সংগীতের দীর্ঘ পথচলা, গান ও স্মৃতিগুলো নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এমন আয়োজন গুরুত্বপূর্ণ। শ্রোতাদের প্রিয় কিছু গান পরিবেশনের চেষ্টা থাকবে। ৬২ বছরের পেশাদার সংগীতজীবনে শিল্পকলা একাডেমিতে দুই-তিনবারের বেশি গাওয়া হয়নি। তবে একক গানের অনুষ্ঠান এবারই প্রথম। আশা করি, শ্রোতাদের সঙ্গে সুন্দর ও স্মরণীয় একটি সন্ধ্যা কাটবে।'   এদিকে চলতি মাসের শেষ দিকে অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা রয়েছে রুনা লায়লার। সেখানে একাধিক সংগীতানুষ্ঠানে অংশ নেবেন তিনি।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow