শেখ হাসিনা ফিরলে তাকে স্বাগত জানানো হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
ক্ষমতাচ্যুত ও দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে স্বাগত জানানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (১৪ জুলাই) সচিবালয়ে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন—এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, “তার মৃত্যুদণ্ড হয়েছে। আমরা তাকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রত্যর্পণের চেষ্টা করছি। তবে তিনি যদি দুই পক্ষের যোগাযোগের মাধ্যমে দেশে আসেন, তাহলে তাকে আদালতের মুখোমুখি হতে হবে এবং মামলার প্রক্রিয়া মোকাবিলা করতে হবে।” তিনি আরও বলেন, “বিষয়টি নিয়ে আমাদের চিফ প্রসিকিউটর এরই মধ্যে বক্তব্য দিয়েছেন। গতকাল পররাষ্ট্র প্রতিমন্ত্রীও এ বিষয়ে কথা বলেছেন। আমরা যেহেতু তার দেশে ফেরার বিষয়ে চেষ্টা করছি, তাই তিনি যদি আসেন, আমরা শুরু থেকেই বলে আসছি—তাকে স্বাগত জানানো হবে।” জাহেদ উর রহমান বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) শেখ হাসিনা চাইলে বিদেশি আইনজীবী নিয়োগ করতে পারবেন। তিনি বলেন, “তিনি বিশ্বের সেরা আইনজীবীদের নিয়ে এসে নিজের পক্ষে আইনি লড়াই করতে প
ক্ষমতাচ্যুত ও দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে স্বাগত জানানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১৪ জুলাই) সচিবালয়ে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন—এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, “তার মৃত্যুদণ্ড হয়েছে। আমরা তাকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রত্যর্পণের চেষ্টা করছি। তবে তিনি যদি দুই পক্ষের যোগাযোগের মাধ্যমে দেশে আসেন, তাহলে তাকে আদালতের মুখোমুখি হতে হবে এবং মামলার প্রক্রিয়া মোকাবিলা করতে হবে।”
তিনি আরও বলেন, “বিষয়টি নিয়ে আমাদের চিফ প্রসিকিউটর এরই মধ্যে বক্তব্য দিয়েছেন। গতকাল পররাষ্ট্র প্রতিমন্ত্রীও এ বিষয়ে কথা বলেছেন। আমরা যেহেতু তার দেশে ফেরার বিষয়ে চেষ্টা করছি, তাই তিনি যদি আসেন, আমরা শুরু থেকেই বলে আসছি—তাকে স্বাগত জানানো হবে।”
জাহেদ উর রহমান বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) শেখ হাসিনা চাইলে বিদেশি আইনজীবী নিয়োগ করতে পারবেন। তিনি বলেন, “তিনি বিশ্বের সেরা আইনজীবীদের নিয়ে এসে নিজের পক্ষে আইনি লড়াই করতে পারেন।”
তিনি আরও জানান, বিচারপ্রক্রিয়াকে স্বচ্ছ রাখতে ট্রাইব্যুনালে পর্যবেক্ষক রাখার সুযোগ এবং ভিডিও ক্যামেরার ব্যবস্থাও করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, অন্তর্বর্তীকালীন সময়ে আইসিটিকে আধুনিকায়ন করা হয়েছে এবং স্বচ্ছ বিচারপ্রক্রিয়ার মাধ্যমেই সব কার্যক্রম পরিচালিত হবে।
উপদেষ্টা বলেন, “দেশের জনগণ মনে করে, তিনি যে অপরাধ করেছেন এবং যে সাজা দেওয়া হয়েছে, তা বহাল থাকা উচিত। সেই সাজা কার্যকর হওয়াটাও তারা দেখতে চায়।”
What's Your Reaction?