সাতসকালে ঝরল দুই বন্ধুর প্রাণ

ঠাকুরগাঁও শহরের মুন্সিরহাট এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছে। বুধবার (২০ মে) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের লিটনের ছেলে ঋত্বিক (২৫) এবং একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে আশিক (২৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দুই বন্ধু একটি মোটরসাইকেলে করে দ্রুতগতিতে ঠাকুরগাঁও শহরের দিকে যাচ্ছিলেন। পথে একটি মোড় ঘোরার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মোটরসাইকেলটি রাস্তার পাশে থাকা আইল্যান্ডের সঙ্গে সজোরে ধাক্কা খায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ঋত্বিক নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় আশিককে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয়দের দাবি, মোটরসাইকেলটি অতিরিক্ত গতিতে থাকায় চালক নিয়ন্ত্রণ রাখতে পারেননি।  ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, সকাল ছয়টায় দুর্ঘটনাটি ঘটে। মরদেহ দুটি মর্গে আছে। পরিবার এলে তাদের কাছে হস্তান্তর করা হবে। 

সাতসকালে ঝরল দুই বন্ধুর প্রাণ

ঠাকুরগাঁও শহরের মুন্সিরহাট এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছে। বুধবার (২০ মে) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের লিটনের ছেলে ঋত্বিক (২৫) এবং একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে আশিক (২৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দুই বন্ধু একটি মোটরসাইকেলে করে দ্রুতগতিতে ঠাকুরগাঁও শহরের দিকে যাচ্ছিলেন। পথে একটি মোড় ঘোরার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মোটরসাইকেলটি রাস্তার পাশে থাকা আইল্যান্ডের সঙ্গে সজোরে ধাক্কা খায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ঋত্বিক নিহত হন।

পরে গুরুতর আহত অবস্থায় আশিককে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয়দের দাবি, মোটরসাইকেলটি অতিরিক্ত গতিতে থাকায় চালক নিয়ন্ত্রণ রাখতে পারেননি। 

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, সকাল ছয়টায় দুর্ঘটনাটি ঘটে। মরদেহ দুটি মর্গে আছে। পরিবার এলে তাদের কাছে হস্তান্তর করা হবে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow