হরমুজ প্রণালিতে ৩ জাহাজ লক্ষ্য করে গুলি
হরমুজ প্রণালিতে নতুন করে অন্তত তিনটি কন্টেইনার জাহাজে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সামুদ্রিক নিরাপত্তা সূত্র ও ইউকেএমটিও। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাবে এবং পরবর্তীতে বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের অবরোধের প্রতিক্রিয়ায় ইরান প্রণালিটি ব্যবহারকারী জাহাজগুলোর ওপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছে। জানা গেছে, ওমানের উত্তর-পূর্বে একটি লাইবেরিয়া পতাকাবাহী কন্টেইনার জাহাজ গুলিবর্ষণ ও রকেটচালিত গ্রেনেড হামলায় ব্রিজ অংশে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউকেএমটিও জানায়, জাহাজটির ক্যাপ্টেন আইআরজিসির একটি গানবোট তাদের কাছে আসতে দেখেন। পরে জাহাজটির ওপর গুলিবর্ষণ করা হয়। তবে সব নাবিক নিরাপদ রয়েছেন এবং এ ঘটনায় কোনো অগ্নিকাণ্ড বা পরিবেশগত ক্ষতি হয়নি। সামুদ্রিক নিরাপত্তা সূত্র জানিয়েছে, ওই গানবোটে তিনজন ব্যক্তি ছিলেন। এদিকে, গ্রিস পরিচালিত আরেকটি কন্টেইনার জাহাজের ক্যাপ্টেন জানান, ঘটনার আগে কোনো রেডিও যোগাযোগ করা হয়নি এবং শুরুতে জাহাজটিকে হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি দেওয়া হয়েছিল বলে জানানো হয়েছিল। পরবর্তীতে ইউকেএমটিও জানায়, ইরানের পশ্চিমে প্রায় আট নটিক্যাল মাইল দূরে দ্বিতীয় একটি কন্টেইনার জাহাজেও গুলিবর্ষণ
হরমুজ প্রণালিতে নতুন করে অন্তত তিনটি কন্টেইনার জাহাজে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সামুদ্রিক নিরাপত্তা সূত্র ও ইউকেএমটিও।
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাবে এবং পরবর্তীতে বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের অবরোধের প্রতিক্রিয়ায় ইরান প্রণালিটি ব্যবহারকারী জাহাজগুলোর ওপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছে।
জানা গেছে, ওমানের উত্তর-পূর্বে একটি লাইবেরিয়া পতাকাবাহী কন্টেইনার জাহাজ গুলিবর্ষণ ও রকেটচালিত গ্রেনেড হামলায় ব্রিজ অংশে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউকেএমটিও জানায়, জাহাজটির ক্যাপ্টেন আইআরজিসির একটি গানবোট তাদের কাছে আসতে দেখেন। পরে জাহাজটির ওপর গুলিবর্ষণ করা হয়। তবে সব নাবিক নিরাপদ রয়েছেন এবং এ ঘটনায় কোনো অগ্নিকাণ্ড বা পরিবেশগত ক্ষতি হয়নি।
সামুদ্রিক নিরাপত্তা সূত্র জানিয়েছে, ওই গানবোটে তিনজন ব্যক্তি ছিলেন।
এদিকে, গ্রিস পরিচালিত আরেকটি কন্টেইনার জাহাজের ক্যাপ্টেন জানান, ঘটনার আগে কোনো রেডিও যোগাযোগ করা হয়নি এবং শুরুতে জাহাজটিকে হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি দেওয়া হয়েছিল বলে জানানো হয়েছিল।
পরবর্তীতে ইউকেএমটিও জানায়, ইরানের পশ্চিমে প্রায় আট নটিক্যাল মাইল দূরে দ্বিতীয় একটি কন্টেইনার জাহাজেও গুলিবর্ষণ করা হয়। পানামা পতাকাবাহী ওই জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়নি এবং এর সব নাবিক নিরাপদ রয়েছেন।
একইভাবে হরমুজ প্রণালি অতিক্রম করে বের হওয়ার সময় ইরানের পশ্চিমে প্রায় আট নটিক্যাল মাইল দূরে একটি তৃতীয় কন্টেইনার জাহাজেও গুলিবর্ষণের ঘটনা ঘটে। লাইবেরিয়া পতাকাবাহী জাহাজটি ক্ষতিগ্রস্ত না হলেও ঘটনাটির পর সমুদ্রে থেমে যায়। জাহাজটির সব নাবিক নিরাপদ রয়েছেন বলে জানিয়েছে সূত্রগুলো।
সূত্র: রয়টার্স
এমএসএম
What's Your Reaction?