১২০০ শিক্ষার্থীর অংশগ্রহণে জাতীয় মানবাধিকার অলিম্পিয়াড অনুষ্ঠিত

মানবাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের অধিকার রক্ষায় দায়িত্বশীল করে গড়ে তোলার লক্ষ্যে সারা দেশে ‘২য় জাতীয় মানবাধিকার অলিম্পিয়াড-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) উদ্যোগে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের প্রায় ১২০০ শিক্ষার্থী এই আয়োজনে অংশ নেন। শুক্রবার (১ মে) সকাল ১০টায় ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে পাঁচটি কেন্দ্রে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলো ছিল- ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রামের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম কলেজ। পরীক্ষা শেষে প্রতিটি কেন্দ্র থেকে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থীরা মানবাধিকার বিষয়ক সচেতনতার বার্তা তুলে ধরেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে উপস্থিত ছিলেন এইচআরএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম ও জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক কমিশনার অধ্যাপক মো. শরীফুল ইসলাম। এ বিষয়ে এইচআরএসএসের নির্বাহী সম্পাদক ইজাজুল ইসলাম বলেন, মানবাধিকার বিষয়ে তরুণ প্রজন্মকে সচেতন ও দায়িত্বশীল করে গড়ে তোলা অত্যন্ত জরুরি। এই অলিম্পিয়া

১২০০ শিক্ষার্থীর অংশগ্রহণে জাতীয় মানবাধিকার অলিম্পিয়াড অনুষ্ঠিত

মানবাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের অধিকার রক্ষায় দায়িত্বশীল করে গড়ে তোলার লক্ষ্যে সারা দেশে ‘২য় জাতীয় মানবাধিকার অলিম্পিয়াড-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) উদ্যোগে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের প্রায় ১২০০ শিক্ষার্থী এই আয়োজনে অংশ নেন।

শুক্রবার (১ মে) সকাল ১০টায় ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে পাঁচটি কেন্দ্রে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কেন্দ্রগুলো ছিল- ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রামের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম কলেজ। পরীক্ষা শেষে প্রতিটি কেন্দ্র থেকে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থীরা মানবাধিকার বিষয়ক সচেতনতার বার্তা তুলে ধরেন।

১২০০ শিক্ষার্থীর অংশগ্রহণে জাতীয় মানবাধিকার অলিম্পিয়াড অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে উপস্থিত ছিলেন এইচআরএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম ও জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক কমিশনার অধ্যাপক মো. শরীফুল ইসলাম।

এ বিষয়ে এইচআরএসএসের নির্বাহী সম্পাদক ইজাজুল ইসলাম বলেন, মানবাধিকার বিষয়ে তরুণ প্রজন্মকে সচেতন ও দায়িত্বশীল করে গড়ে তোলা অত্যন্ত জরুরি। এই অলিম্পিয়াডের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু জ্ঞান অর্জনই নয়, বরং মানবাধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা পালনের অনুপ্রেরণা পাবে বলে আমরা বিশ্বাস করি।

অধ্যাপক মো. শরীফুল ইসলাম এই আয়োজনে প্রশংসা করে বলেন, মানবাধিকার বিষয়ে তরুণ শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। বর্তমান বিশ্বে মানবাধিকার রক্ষার চ্যালেঞ্জ মোকাবিলায় জ্ঞানভিত্তিক ও সচেতন প্রজন্ম গড়ে তোলার কোনো বিকল্প নেই। এই অলিম্পিয়াড শিক্ষার্থীদের চিন্তাশক্তি বিকাশের পাশাপাশি ন্যায়, সমতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মো. রকিব হাসান প্রান্ত/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow