২৩ কেজির কোরাল মাছ ৩১ হাজার টাকায় বিক্রি

পটুয়াখালীর কুয়াকাটা মাছ বাজারে আবারও দেখা মিলেছে বিশাল আকৃতির একটি কোরাল মাছের। প্রায় ২৩ কেজি ওজনের এ মাছটি জেলের জালে ধরা পড়ে, যা পরে প্রায় ৩০ হাজার ৬৪৫ টাকায় বিক্রি হয়েছে। মাছটি বাজারে আনার পর একনজর দেখার জন্য উৎসুক মানুষের ভিড় জমে যায়। বুধবার (১ এপ্রিল) সকালে জেলে ফারুক মাঝি কুয়াকাটার একটি মৎস্য আড়তে বিরাট কোরাল মাছটি নিয়ে আসেন। মাছের ওজন ছিল ২২ কেজি ৭০০ গ্রাম। খোলা বাজারে উন্মুক্ত নিলামের মাধ্যমে প্রতি কেজি ১ হাজার ৩৫০ টাকা দরে মাছটি বিক্রি করা হয়। জেলে ফারুক মাঝি বলেন, সুন্দরবনের ৭ নম্বর এলাকায় জাল পাতার সময় মাছটি ধরা পড়ে। বাজারে এনে ভালো দাম পেয়ে অনেক খুশি লাগছে। তিনি আরও বলেন, এত বড় কোরাল মাছ খুব কমই ধরা পড়ে। মৎস্য আড়ত ‘খান ফিশ’-এর পরিচালক মো. জাহাঙ্গীর খান বলেন, বড় সাইজের কোরাল মাছের চাহিদা বাজারে অনেক বেশি। ফলে এমন মাছ সহজেই ভালো দামে বিক্রি করা যায়। দুই দিন আগেও আমরা বেশ কয়েকটি বড় মাছ বিক্রি করেছি। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এ ধরনের বড় কোরাল মাছ ধরা পড়া উপকূলীয় জেলেদের জন্য ইতিবাচক সংবাদ। এতে তাদের আয় বাড়ছে এবং তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে

২৩ কেজির কোরাল মাছ ৩১ হাজার টাকায় বিক্রি
পটুয়াখালীর কুয়াকাটা মাছ বাজারে আবারও দেখা মিলেছে বিশাল আকৃতির একটি কোরাল মাছের। প্রায় ২৩ কেজি ওজনের এ মাছটি জেলের জালে ধরা পড়ে, যা পরে প্রায় ৩০ হাজার ৬৪৫ টাকায় বিক্রি হয়েছে। মাছটি বাজারে আনার পর একনজর দেখার জন্য উৎসুক মানুষের ভিড় জমে যায়। বুধবার (১ এপ্রিল) সকালে জেলে ফারুক মাঝি কুয়াকাটার একটি মৎস্য আড়তে বিরাট কোরাল মাছটি নিয়ে আসেন। মাছের ওজন ছিল ২২ কেজি ৭০০ গ্রাম। খোলা বাজারে উন্মুক্ত নিলামের মাধ্যমে প্রতি কেজি ১ হাজার ৩৫০ টাকা দরে মাছটি বিক্রি করা হয়। জেলে ফারুক মাঝি বলেন, সুন্দরবনের ৭ নম্বর এলাকায় জাল পাতার সময় মাছটি ধরা পড়ে। বাজারে এনে ভালো দাম পেয়ে অনেক খুশি লাগছে। তিনি আরও বলেন, এত বড় কোরাল মাছ খুব কমই ধরা পড়ে। মৎস্য আড়ত ‘খান ফিশ’-এর পরিচালক মো. জাহাঙ্গীর খান বলেন, বড় সাইজের কোরাল মাছের চাহিদা বাজারে অনেক বেশি। ফলে এমন মাছ সহজেই ভালো দামে বিক্রি করা যায়। দুই দিন আগেও আমরা বেশ কয়েকটি বড় মাছ বিক্রি করেছি। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এ ধরনের বড় কোরাল মাছ ধরা পড়া উপকূলীয় জেলেদের জন্য ইতিবাচক সংবাদ। এতে তাদের আয় বাড়ছে এবং তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারছেন।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow