২ হাজার অসহায় পরিবার পেল ঈদ উপহার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নে প্রায় ২ হাজার অসহায় ও নিম্নআয়ের পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও আনিরা মোবাইল ফ্যাক্টরির স্বত্বাধিকারী আশরাফ উদ্দিনের পক্ষ থেকে এসব উপহার বিতরণ করা হয়। বুধবার (১৭ মার্চ) সকালে মোগরাপাড়া ইউনিয়নের আশ্রব্দী এলাকায় এসব বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, সেমাই, চিনি, আলু, পিঁয়াজ, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী। আশরাফ উদ্দিন বলেন, ঈদ মানে আনন্দ, আর সেই আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই প্রকৃত সুখ। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমি সবসময় চেষ্টা করি আমার সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকতে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, আমি কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের সেবা করার মানসিকতা নিয়ে কাজ করে যাচ্ছি। মোগরাপাড়া ইউনিয়নের প্রতিটি মানুষের মুখে হাসি ফোটানোই আমার মূল লক্ষ্য। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আশরাফ উদ্দিন বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন, যা এলাকায় ইতিব

২ হাজার অসহায় পরিবার পেল ঈদ উপহার
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নে প্রায় ২ হাজার অসহায় ও নিম্নআয়ের পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও আনিরা মোবাইল ফ্যাক্টরির স্বত্বাধিকারী আশরাফ উদ্দিনের পক্ষ থেকে এসব উপহার বিতরণ করা হয়। বুধবার (১৭ মার্চ) সকালে মোগরাপাড়া ইউনিয়নের আশ্রব্দী এলাকায় এসব বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, সেমাই, চিনি, আলু, পিঁয়াজ, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী। আশরাফ উদ্দিন বলেন, ঈদ মানে আনন্দ, আর সেই আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই প্রকৃত সুখ। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমি সবসময় চেষ্টা করি আমার সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকতে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, আমি কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের সেবা করার মানসিকতা নিয়ে কাজ করে যাচ্ছি। মোগরাপাড়া ইউনিয়নের প্রতিটি মানুষের মুখে হাসি ফোটানোই আমার মূল লক্ষ্য। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আশরাফ উদ্দিন বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন, যা এলাকায় ইতিবাচক প্রভাব ফেলছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow