৬৪ হাজার ভোট বেশি পেয়ে ঢাকা-১ আসনে বিএনপির আশফাক জয়ী
ঢাকা-১ আসনের ১৮৫ কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে বিএনপির খোন্দকার আবু আশফাক ১ লাখ ৭২ হাজার ৪০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঢাকার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রেজাউল করিম বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। এছাড়া জামায়াতের দাঁড়িপাল্লার প্রতীকের প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯১০ ভোট। স্বতন্ত্র অন্তরা সেলিম হুদা হরিণ মার্কা ৪৮৮০পেয়েছেন, ইসলামী আন্দোলন হাত পাখার ৬ হাজার ৬০৭ ভোট, মোঃ নাসির উদ্দিন মোল্লা জাতীয় পার্টি লাঙ্গল পেয়েছেন ১ হাজার ৩৬২ ভোট, বাংলাদেশ লেবার পার্টির শেখ মো.আলী আনারস ২৭৩ টি ভোট পেয়েছেন। জেলা প্রশাসন জানায়, ঢাকা-১ আসনে মোট ভোটার ৫ লাখ ৪৫ হাজার। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৮৫টি। এর মধ্যে ২ লাখ ৯৯ হাজার ৫২৩ ভোট দেন। বাতিলকৃত ভোটের সংখ্যা ৫৬৯৯ টি।
ঢাকা-১ আসনের ১৮৫ কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে বিএনপির খোন্দকার আবু আশফাক ১ লাখ ৭২ হাজার ৪০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঢাকার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রেজাউল করিম বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
এছাড়া জামায়াতের দাঁড়িপাল্লার প্রতীকের প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯১০ ভোট। স্বতন্ত্র অন্তরা সেলিম হুদা হরিণ মার্কা ৪৮৮০পেয়েছেন, ইসলামী আন্দোলন হাত পাখার ৬ হাজার ৬০৭ ভোট, মোঃ নাসির উদ্দিন মোল্লা জাতীয় পার্টি লাঙ্গল পেয়েছেন ১ হাজার ৩৬২ ভোট, বাংলাদেশ লেবার পার্টির শেখ মো.আলী আনারস ২৭৩ টি ভোট পেয়েছেন।
জেলা প্রশাসন জানায়, ঢাকা-১ আসনে মোট ভোটার ৫ লাখ ৪৫ হাজার। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৮৫টি। এর মধ্যে ২ লাখ ৯৯ হাজার ৫২৩ ভোট দেন। বাতিলকৃত ভোটের সংখ্যা ৫৬৯৯ টি।
What's Your Reaction?