‘আনার কলি’ হয়ে ঈদ নাটকে আসছেন ফারহান-পায়েল

নিম্নবিত্ত মানুষের জীবনের লড়াই, হাসি–কান্না আর ছোট ছোট স্বপ্ন—এসব গল্পই প্রায়শই শহরের ব্যস্ততার ভিড়ে অদেখা থেকে যায়। সেই অচেনা মানুষের জীবনযুদ্ধকেই এবার নাটকের পর্দায় তুলে আনলেন নির্মাতা মহিদুল মহিম। ভ্যানে করে হকারি করা দুই তরুণ-তরুণীর মজার দ্বন্দ্ব আর ধীরে ধীরে গড়ে ওঠা সম্পর্কের গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন নাটক ‘আনার কলি’। নাটকটিতে আনার চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান এবং কলি চরিত্রে দেখা যাবে কেয়া পায়েলকে। গল্পে দুজনই নিম্নবিত্ত শ্রেণির মানুষ। কলি ঢাকার অলি-গলিতে ভ্যানে করে কাচের জিনিসপত্র বিক্রি করে জীবিকা নির্বাহ করে। কিন্তু একদিন হঠাৎই সেই একই গলিতে ভ্যানে করে প্লাস্টিকের জিনিসপত্র বিক্রি করতে হাজির হয় আনার। এরপর থেকেই শুরু হয় দুজন হকারের তর্ক, ঠাট্টা আর মুখের লড়াই। ছোট্ট একটি গলিকে কেন্দ্র করে গড়ে ওঠা এই দ্বন্দ্বই ধীরে ধীরে নিয়ে যায় ভিন্ন এক মানবিক গল্পের দিকে। নাটকটির চিত্রনাট্যও লিখেছেন নির্মাতা মহিদুল মহিম নিজেই। এতে ডিরেক্টর অব ফটোগ্রাফি হিসেবে কাজ করেছেন মোস্তাক মোরশেদ। নির্মাতার ভাষ্য, এটি মূলত শহরের একেবারে নিম্নবিত্ত দুই মানুষের জীবনসংগ্রামের গল্প। যদিও গল্পে

‘আনার কলি’ হয়ে ঈদ নাটকে আসছেন ফারহান-পায়েল
নিম্নবিত্ত মানুষের জীবনের লড়াই, হাসি–কান্না আর ছোট ছোট স্বপ্ন—এসব গল্পই প্রায়শই শহরের ব্যস্ততার ভিড়ে অদেখা থেকে যায়। সেই অচেনা মানুষের জীবনযুদ্ধকেই এবার নাটকের পর্দায় তুলে আনলেন নির্মাতা মহিদুল মহিম। ভ্যানে করে হকারি করা দুই তরুণ-তরুণীর মজার দ্বন্দ্ব আর ধীরে ধীরে গড়ে ওঠা সম্পর্কের গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন নাটক ‘আনার কলি’। নাটকটিতে আনার চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান এবং কলি চরিত্রে দেখা যাবে কেয়া পায়েলকে। গল্পে দুজনই নিম্নবিত্ত শ্রেণির মানুষ। কলি ঢাকার অলি-গলিতে ভ্যানে করে কাচের জিনিসপত্র বিক্রি করে জীবিকা নির্বাহ করে। কিন্তু একদিন হঠাৎই সেই একই গলিতে ভ্যানে করে প্লাস্টিকের জিনিসপত্র বিক্রি করতে হাজির হয় আনার। এরপর থেকেই শুরু হয় দুজন হকারের তর্ক, ঠাট্টা আর মুখের লড়াই। ছোট্ট একটি গলিকে কেন্দ্র করে গড়ে ওঠা এই দ্বন্দ্বই ধীরে ধীরে নিয়ে যায় ভিন্ন এক মানবিক গল্পের দিকে। নাটকটির চিত্রনাট্যও লিখেছেন নির্মাতা মহিদুল মহিম নিজেই। এতে ডিরেক্টর অব ফটোগ্রাফি হিসেবে কাজ করেছেন মোস্তাক মোরশেদ। নির্মাতার ভাষ্য, এটি মূলত শহরের একেবারে নিম্নবিত্ত দুই মানুষের জীবনসংগ্রামের গল্প। যদিও গল্পের শুরুটা হয় দুই হকারের মুখের যুদ্ধ দিয়ে, তবে এর ভেতরে রয়েছে তাদের কঠিন বাস্তবতা ও টিকে থাকার লড়াই। তিনি আশা করেন, এই গল্প দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে এবং সমাজের সুবিধাভোগী মানুষদেরও একটু হলেও ভাবাবে। নাটকটির প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, আসন্ন ঈদ উৎসবের বিশেষ আয়োজন হিসেবে মুক্তি পাবে ‘আনার কলি’। দর্শকরা এটি দেখতে পারবেন সি এম ভি–এর ইউটিউব চ্যানেলে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow