ইরান যুদ্ধবিরতি ‘ভিক্ষা’ চেয়েছে, দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
ইরান যুদ্ধবিরতি ভিক্ষা চেয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের প্রতি ‘ক্ষমা’ করেছেন। নয়তো যুক্তরাষ্ট্র চাইলে ইরানের বিদ্যুৎকেন্দ্র, ব্রিজ ও তেলক্ষেত্রে হামলা চালিয়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালাতে পারত। বুধবার (৮ এপ্রিল) সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এ দাবি করেন।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, যুদ্ধে যুক্তরাষ্ট্র সব লক্ষ্য অর্জন করেছে বলে দাবি করেছেন হেগসেথ । তিনি বলেন, ইরান ব্যাপক চাপের মধ্যে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। যদি তারা আমাদের শর্ত প্রত্যাখ্যান করত তাহলে পরবর্তী টার্গেট হতো তাদের বিদ্যুৎকেন্দ্র, তাদের ব্রিজ, তেল এবং জ্বালানি অবকাঠামো। এগুলো ধ্বংস করলে পুনর্গঠন করতে ইরানের কয়েক দশক সময় লাগত। কিন্তু দেশটির সরকারের নেতারা বুঝতে পেরেছে চুক্তিই ভালো।
তিনি আরও বলেন, যুদ্ধবিরতির অর্থ হচ্ছে- ইরান ইউরোনিয়াম সমৃদ্ধ করতে পারবে না।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে আর ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেওয়া হবে না। তবে চুক্তি হলে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। আগামী শুক্রবার (১০ এপ্রিল) ইসলামাবাদে অনুষ্ঠিতব্য আলোচনার আগে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে
ইরান যুদ্ধবিরতি ভিক্ষা চেয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের প্রতি ‘ক্ষমা’ করেছেন। নয়তো যুক্তরাষ্ট্র চাইলে ইরানের বিদ্যুৎকেন্দ্র, ব্রিজ ও তেলক্ষেত্রে হামলা চালিয়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালাতে পারত। বুধবার (৮ এপ্রিল) সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এ দাবি করেন।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, যুদ্ধে যুক্তরাষ্ট্র সব লক্ষ্য অর্জন করেছে বলে দাবি করেছেন হেগসেথ । তিনি বলেন, ইরান ব্যাপক চাপের মধ্যে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। যদি তারা আমাদের শর্ত প্রত্যাখ্যান করত তাহলে পরবর্তী টার্গেট হতো তাদের বিদ্যুৎকেন্দ্র, তাদের ব্রিজ, তেল এবং জ্বালানি অবকাঠামো। এগুলো ধ্বংস করলে পুনর্গঠন করতে ইরানের কয়েক দশক সময় লাগত। কিন্তু দেশটির সরকারের নেতারা বুঝতে পেরেছে চুক্তিই ভালো।
তিনি আরও বলেন, যুদ্ধবিরতির অর্থ হচ্ছে- ইরান ইউরোনিয়াম সমৃদ্ধ করতে পারবে না।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে আর ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেওয়া হবে না। তবে চুক্তি হলে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। আগামী শুক্রবার (১০ এপ্রিল) ইসলামাবাদে অনুষ্ঠিতব্য আলোচনার আগে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নিজের প্রশাসনের অবস্থান স্পষ্ট করতে গিয়ে এ কথা বলেন তিনি।
বুধবার (৮ এপ্রিল) ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে। আমরা নিশ্চিত হয়েছি যে, সেখানে একটি অত্যন্ত ফলপ্রসূ সরকার পরিবর্তন ঘটেছে!