ইরান সহ্য করতে না পারা পর্যন্ত হামলা চলবে, হুঁশিয়ারি ট্রাম্পের 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে এখনো সমঝোতার সুযোগ রয়েছে। তবে তেহরানের প্রতি তার আস্থা কমে যাচ্ছে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান সহ্য করতে না পারা পর্যন্ত যুক্তরাষ্ট্রের হামলা চলতে থাকবে। শুক্রবার (৩১ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরান ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। তার মতে, একসময় তেহরান বুঝতে পারবে যে তারা আর এই হামলা সহ্য করতে পারছে না। এদিকে ইরানের বার্তা সংস্থা মেহর জানিয়েছে, অঞ্চলে চলমান মার্কিন সামরিক অভিযানের কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে দেশটির সামুদ্রিক পরিবহন সংস্থা। সংস্থাটি জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে আটকে থাকা জাহাজ চলাচলের আবেদনগুলো দ্রুত পর্যালোচনা করে প্রয়োজনীয় অনুমতি দেওয়া হবে।

ইরান সহ্য করতে না পারা পর্যন্ত হামলা চলবে, হুঁশিয়ারি ট্রাম্পের 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে এখনো সমঝোতার সুযোগ রয়েছে। তবে তেহরানের প্রতি তার আস্থা কমে যাচ্ছে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান সহ্য করতে না পারা পর্যন্ত যুক্তরাষ্ট্রের হামলা চলতে থাকবে।

শুক্রবার (৩১ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরান ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। তার মতে, একসময় তেহরান বুঝতে পারবে যে তারা আর এই হামলা সহ্য করতে পারছে না।

এদিকে ইরানের বার্তা সংস্থা মেহর জানিয়েছে, অঞ্চলে চলমান মার্কিন সামরিক অভিযানের কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে দেশটির সামুদ্রিক পরিবহন সংস্থা।

সংস্থাটি জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে আটকে থাকা জাহাজ চলাচলের আবেদনগুলো দ্রুত পর্যালোচনা করে প্রয়োজনীয় অনুমতি দেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow