ইরানের আকাশসীমা নিয়ন্ত্রণের দাবি করছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছেন, মার্কিন যুদ্ধবিমান এখন ইরানের আকাশসীমা নিয়ন্ত্রণ করছে। তিনি বলেন, মার্কিন ও ইসরাইলি বিমান ইরানের আকাশে উড়ছে এবং তেহরানের নেতারা তা দেখছেন। খবর শাফাক নিউজের। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযানের ব্রিফিংয়ে হেগসেথ জানান, বি-২ ও বি-১ বোমারু বিমান ইরানের আকাশে অভিযান চালাচ্ছে। তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদন নিয়ে এসব অভিযান পরিচালিত হচ্ছে। হেগসেথের দাবি, মাত্র চার দিনের মধ্যেই মার্কিন বাহিনী ইরানের সামরিক সক্ষমতার বড় অংশ ধ্বংস করতে শুরু করেছে। তিনি আরও বলেন, ইরানে চালানো হামলার তীব্রতা ২০০৩ সালে ইরাকে চালানো অভিযানের চেয়ে সাত গুণ বেশি। এদিকে তিনি জানান, বুধবার শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলের কাছে একটি মার্কিন সাবমেরিন ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে। শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ সংসদে বলেন, জাহাজটিতে ১৮০ জন আরোহী ছিলেন। জাহাজটির নাম আইআরআইএনএস ডেনা বলে উল্লেখ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছেন, মার্কিন যুদ্ধবিমান এখন ইরানের আকাশসীমা নিয়ন্ত্রণ করছে। তিনি বলেন, মার্কিন ও ইসরাইলি বিমান ইরানের আকাশে উড়ছে এবং তেহরানের নেতারা তা দেখছেন। খবর শাফাক নিউজের।
মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযানের ব্রিফিংয়ে হেগসেথ জানান, বি-২ ও বি-১ বোমারু বিমান ইরানের আকাশে অভিযান চালাচ্ছে। তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদন নিয়ে এসব অভিযান পরিচালিত হচ্ছে।
হেগসেথের দাবি, মাত্র চার দিনের মধ্যেই মার্কিন বাহিনী ইরানের সামরিক সক্ষমতার বড় অংশ ধ্বংস করতে শুরু করেছে। তিনি আরও বলেন, ইরানে চালানো হামলার তীব্রতা ২০০৩ সালে ইরাকে চালানো অভিযানের চেয়ে সাত গুণ বেশি।
এদিকে তিনি জানান, বুধবার শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলের কাছে একটি মার্কিন সাবমেরিন ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে। শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ সংসদে বলেন, জাহাজটিতে ১৮০ জন আরোহী ছিলেন। জাহাজটির নাম আইআরআইএনএস ডেনা বলে উল্লেখ করা হয়েছে।
What's Your Reaction?