ইরানের ক্রিপ্টোকারেন্সি খাতে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
আর্থিক ও ক্রিপ্টোকারেন্সি সেবাখাতে সংশ্লিষ্ট ইরানের চার ব্যক্তি ও চারটি প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (ওএফএসি) মঙ্গলবার(২ জুন) এ ঘোষণা দিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে মেহের নিউজ এজেন্সি। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিষেধাজ্ঞার আওতায় আসা চার ব্যক্তি ইরানের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ নোবিটেক্স-এর সঙ্গে যুক্ত। এছাড়া আর্থিক ও ক্রিপ্টোকারেন্সি সেবাখাতে সক্রিয় আরও তিনটি কোম্পানি-বিটপিন, রামজিনেক্স এবং ওয়ালেক্স—এর বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইরানের বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ পুনর্ব্যক্ত করে মার্কিন অর্থ মন্ত্রণালয় জানায়, ‘অপারেশন ইকোনমিক ফিউরি’ নামে অভিহিত অভিযানের অংশ হিসেবে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ইরানবিরোধী নীতির আওতায় নোবিটেক্সসহ চারটি ডিজিটাল সম্পদ (ডিজিটাল অ্যাসেট) এক্সচেঞ্জের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ট্রেজারি ডিপার্টমেন্টের দাবি, এসব পদক্ষেপ ইরানের কথিত হুমকি মোকাবিলার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। সর্বশেষ এই নিষেধাজ্ঞাগুলো এমন সময়ে আরো
আর্থিক ও ক্রিপ্টোকারেন্সি সেবাখাতে সংশ্লিষ্ট ইরানের চার ব্যক্তি ও চারটি প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (ওএফএসি) মঙ্গলবার(২ জুন) এ ঘোষণা দিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে মেহের নিউজ এজেন্সি।
মার্কিন অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিষেধাজ্ঞার আওতায় আসা চার ব্যক্তি ইরানের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ নোবিটেক্স-এর সঙ্গে যুক্ত। এছাড়া আর্থিক ও ক্রিপ্টোকারেন্সি সেবাখাতে সক্রিয় আরও তিনটি কোম্পানি-বিটপিন, রামজিনেক্স এবং ওয়ালেক্স—এর বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
ইরানের বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ পুনর্ব্যক্ত করে মার্কিন অর্থ মন্ত্রণালয় জানায়, ‘অপারেশন ইকোনমিক ফিউরি’ নামে অভিহিত অভিযানের অংশ হিসেবে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ইরানবিরোধী নীতির আওতায় নোবিটেক্সসহ চারটি ডিজিটাল সম্পদ (ডিজিটাল অ্যাসেট) এক্সচেঞ্জের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
ট্রেজারি ডিপার্টমেন্টের দাবি, এসব পদক্ষেপ ইরানের কথিত হুমকি মোকাবিলার উদ্দেশ্যে নেওয়া হয়েছে।
সর্বশেষ এই নিষেধাজ্ঞাগুলো এমন সময়ে আরোপ করা হলো যখন ট্রাম্প প্রশাসন তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের মাধ্যমে নিজেদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার পর ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
কেএম
What's Your Reaction?