ইসরাইলের প্রধানমন্ত্রী হতে নির্বাচনে লড়বেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার জন্য নির্বাচনে লড়ার ইচ্ছা প্রকাশ করেছেন। বুধবার (২০ মে) যুক্তরাষ্ট্র কোস্ট গার্ড একাডেমির গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই দাবি জানান। ট্রাম্প বলেন, “আমি ইসরাইলে অত্যন্ত জনপ্রিয়। এই কাজ শেষ করার পর হয়তো আমি সেখানে গিয়ে প্রধানমন্ত্রী পদে নির্বাচন করব। আজ সকালে একটি জরিপ দেখেছি, সেখানে আমার সমর্থন ৯৯ শতাংশ। এটা তো বেশ ভালো।” তবে তিনি কোন জরিপের কথা বলেছেন তা স্পষ্ট করেননি। হোয়াইট হাউসও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। বর্তমানে ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন বেনিয়ামিন নেতানিয়াহু, যিনি ১৯৯৬ সাল থেকে একাধিক মেয়াদে এই পদে রয়েছেন। ট্রাম্প বরাবরই নেতানিয়াহুর দৃঢ় সমর্থক হিসেবে পরিচিত, বিশেষ করে ইরান যুদ্ধকে ঘিরে। ইরান যুদ্ধের বর্তমান পরিস্থিতি নিয়ে নেতানিয়াহুর সঙ্গে তাঁর আলাপ হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “তিনি ভালো আছেন। তিনি খুব ভালো মানুষ। আমি যা চাই, তিনি তাই করবেন। আমার কাছে তিনি দারুণ একজন মানুষ।” এর একদিন আগেই ট্রাম্প বলেছিলেন, তিনি ইরানের বিরুদ্ধে ‘আ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার জন্য নির্বাচনে লড়ার ইচ্ছা প্রকাশ করেছেন। বুধবার (২০ মে) যুক্তরাষ্ট্র কোস্ট গার্ড একাডেমির গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই দাবি জানান।
ট্রাম্প বলেন, “আমি ইসরাইলে অত্যন্ত জনপ্রিয়। এই কাজ শেষ করার পর হয়তো আমি সেখানে গিয়ে প্রধানমন্ত্রী পদে নির্বাচন করব। আজ সকালে একটি জরিপ দেখেছি, সেখানে আমার সমর্থন ৯৯ শতাংশ। এটা তো বেশ ভালো।” তবে তিনি কোন জরিপের কথা বলেছেন তা স্পষ্ট করেননি। হোয়াইট হাউসও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
বর্তমানে ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন বেনিয়ামিন নেতানিয়াহু, যিনি ১৯৯৬ সাল থেকে একাধিক মেয়াদে এই পদে রয়েছেন। ট্রাম্প বরাবরই নেতানিয়াহুর দৃঢ় সমর্থক হিসেবে পরিচিত, বিশেষ করে ইরান যুদ্ধকে ঘিরে।
ইরান যুদ্ধের বর্তমান পরিস্থিতি নিয়ে নেতানিয়াহুর সঙ্গে তাঁর আলাপ হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “তিনি ভালো আছেন। তিনি খুব ভালো মানুষ। আমি যা চাই, তিনি তাই করবেন। আমার কাছে তিনি দারুণ একজন মানুষ।”
এর একদিন আগেই ট্রাম্প বলেছিলেন, তিনি ইরানের বিরুদ্ধে ‘আরও বড় ধরনের হামলা’ চালানোর কথা ভাবছেন। তার দুই দিন আগে তিনি জানান, যুদ্ধ বন্ধে সম্ভাব্য সমঝোতায় অগ্রগতি হওয়ায় তিনি হামলার সিদ্ধান্ত স্থগিত করেছিলেন।
নেতানিয়াহুকে নিয়ে ট্রাম্প আরও বলেন, ‘ভুলে গেলে চলবে না, তিনি যুদ্ধকালীন প্রধানমন্ত্রী। আমার মতে, ইসরাইল তাকে ঠিকভাবে মূল্যায়ন করা হয় না। কিন্তু তিনি একজন যুদ্ধকালীন প্রধানমন্ত্রী, আর আমি মনে করি না তাকে যথাযথ সম্মান দেওয়া হচ্ছে।’
তথ্যসূত্র: ইউএসএ টুডে
What's Your Reaction?