ওয়াসা ভবনের সামনে আউটসোর্সিং কর্মচারীদের অবস্থান
চাকরি স্থায়ী করা ও বেতন-ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকা ওয়াসার আউটসোর্সিং কর্মচারীরা। রোববার (১৫ মার্চ) রাজধানীর কারওয়ানবাজারে অবস্থিত ঢাকা ওয়াসা ভবনের সামনে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নিয়ে তারা এসব দাবি তুলে ধরেন। কর্মচারীরা বলেন, দীর্ঘ সময় ধরে আউটসোর্সিং পদ্ধতিতে কাজ করলেও তারা ন্যায্য বেতন-ভাতা ও চাকরির নিরাপত্তা থেকে বঞ্চিত হয়ে আসছেন। একই প্রতিষ্ঠানে কাজ করলেও স্থায়ী কর্মচারীদের তুলনায় তারা অনেক কম সুবিধা পাচ্ছেন বলে অভিযোগ করেন তারা। তাদের দাবি, দ্রুত সময়ের মধ্যে আউটসোর্সিং কর্মচারীদের চাকরি স্থায়ী করতে হবে এবং বেতন-ভাতা বৃদ্ধি করে ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। অন্যথায় দাবি আদায়ে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করে কর্মচারীরা বলেন, দীর্ঘদিনের ন্যায্য অধিকার নিশ্চিত করা হলে প্রতিষ্ঠানের কাজের গতি বাড়বে এবং সেবার মান আরও উন্নত হবে। তাই বিষয়টি দ্রুত সমাধানে সরকারের সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপ কামনা করেন তারা। ‘ঢাকা ওয়াসার আউটসোর্সিং কর্মচারী’ ব্যানারে আয়োজিত এ
চাকরি স্থায়ী করা ও বেতন-ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকা ওয়াসার আউটসোর্সিং কর্মচারীরা।
রোববার (১৫ মার্চ) রাজধানীর কারওয়ানবাজারে অবস্থিত ঢাকা ওয়াসা ভবনের সামনে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নিয়ে তারা এসব দাবি তুলে ধরেন।
কর্মচারীরা বলেন, দীর্ঘ সময় ধরে আউটসোর্সিং পদ্ধতিতে কাজ করলেও তারা ন্যায্য বেতন-ভাতা ও চাকরির নিরাপত্তা থেকে বঞ্চিত হয়ে আসছেন। একই প্রতিষ্ঠানে কাজ করলেও স্থায়ী কর্মচারীদের তুলনায় তারা অনেক কম সুবিধা পাচ্ছেন বলে অভিযোগ করেন তারা।
তাদের দাবি, দ্রুত সময়ের মধ্যে আউটসোর্সিং কর্মচারীদের চাকরি স্থায়ী করতে হবে এবং বেতন-ভাতা বৃদ্ধি করে ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। অন্যথায় দাবি আদায়ে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করে কর্মচারীরা বলেন, দীর্ঘদিনের ন্যায্য অধিকার নিশ্চিত করা হলে প্রতিষ্ঠানের কাজের গতি বাড়বে এবং সেবার মান আরও উন্নত হবে। তাই বিষয়টি দ্রুত সমাধানে সরকারের সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপ কামনা করেন তারা।
‘ঢাকা ওয়াসার আউটসোর্সিং কর্মচারী’ ব্যানারে আয়োজিত এ অবস্থান কর্মসূচিতে শতাধিক কর্মচারী অংশ নেন।
What's Your Reaction?