কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি উদ্বোধন
কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম-এর উত্তর গেটে আয়োজিত অনুষ্ঠানে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের সদস্য সচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী, খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা রশীদ আহমদ, মাওলানা আব্দুল কাইয়ুম সুবাহানী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা উবায়দুল্লাহ কাসেমী মুফতি শুয়াইব ইব্রাহিম মুফতি ইমরানুল বারী সিরাজী, মাওলানা আবু ইউসুফ ও মাওলানা আব্দুল গাফফার প্রমুখ। আয়োজকরা জানান, এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে দাবি করেন, বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে জনমত রয়েছে এবং তারা তা সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কাছে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করতে চান। তারা বলেন, গণস্বাক্ষরের মাধ্যমে সংগৃহীত মতামত যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় পর্যায়ক্রমে এই
কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম-এর উত্তর গেটে আয়োজিত অনুষ্ঠানে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের সদস্য সচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী, খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা রশীদ আহমদ, মাওলানা আব্দুল কাইয়ুম সুবাহানী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা উবায়দুল্লাহ কাসেমী মুফতি শুয়াইব ইব্রাহিম মুফতি ইমরানুল বারী সিরাজী, মাওলানা আবু ইউসুফ ও মাওলানা আব্দুল গাফফার প্রমুখ।
আয়োজকরা জানান, এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে দাবি করেন, বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে জনমত রয়েছে এবং তারা তা সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কাছে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করতে চান।
তারা বলেন, গণস্বাক্ষরের মাধ্যমে সংগৃহীত মতামত যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় পর্যায়ক্রমে এই গণস্বাক্ষর কর্মসূচি পরিচালিত হবে। নির্ধারিত সময়ের মধ্যে সংগৃহীত স্বাক্ষরসমূহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে তারা জানান।
মাওলানা মুহিউদ্দিন রাব্বানী বলেন, ইসলামের মৌলিক বিশ্বাস অনুযায়ী হযরত মুহাম্মদ (সা.) হলেন মহান আল্লাহর প্রেরিত সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী। পবিত্র কোরআন ও সুন্নাহর দ্ব্যর্থহীন ঘোষণা অনুযায়ী, তার পরে আর কোনো নবীর আগমন ঘটবে না। এই বিশ্বাসকে ইসলামের পরিভাষায় ‘খতমে নবুওয়াত’ বলা হয়, যা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী দাবি করার মাধ্যমে ইসলামের এই মৌলিক স্তম্ভকে অস্বীকার করেছেন। ফলে বিশ্বের অধিকাংশ ওলামায়ে কেরাম এবং মুসলিম দেশগুলো তাদের ইসলামের গণ্ডি বহির্ভূত মনে করে।
মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, কাদিয়ানীরা নিজেদের ‘মুসলিম’ হিসেবে পরিচয় দিয়ে ইসলামের পরিভাষা ও ইবাদত পালন করে। এতে সাধারণ মুসলিমদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। রাষ্ট্রীয়ভাবে তাদের অমুসলিম ঘোষণা করলে ইসলামের মৌলিক পরিচিতি সুরক্ষিত হবে।
মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী বলেন, মুসলিম পরিচয়ে কাদিয়ানীরা হজ পালন বা মুসলিমদের জন্য নির্দিষ্ট ধর্মীয় সুযোগ-সুবিধা গ্রহণ করে, যা ধর্মীয় ও নৈতিকভাবে একটি প্রতারণা। রাষ্ট্রীয় স্বীকৃতি থাকলে এই ধোঁয়াশা কেটে যাবে।
What's Your Reaction?