ক্যাঙ্গারু খাওয়া কি হালাল না হারাম?

প্রশ্ন: ক্যাঙ্গারু খাওয়া কি হালাল না হারাম? ক্যাঙ্গারু কি কোরবানি করা যাবে? উত্তর: ক্যাঙারুর মাংস হালাল। ক্যাঙারু তৃণভোজী একটি বন্য প্রাণী; গোশতভোজী বা হিংস্র নয়, নোংরা প্রাণীও নয়। তাই তৃণভোজী অন্যান্য বন্য প্রাণী যেমন হরিণ, নীলগাই, জেব্রা, জিরাফ ইত্যাদির মাংস যেমন হালাল, ক্যাঙ্গারুর মাংসও হালাল। অন্যান্য হালাল পশুর মত ক্যাঙ্গারুর মাংস খাওয়ার জন্য ক্যাঙ্গারু যথাযথ নিয়মে আল্লাহর নাম নিয়ে জবাই করতে হবে। তবে ক্যাঙ্গারু কোরবানি করা যায় না। খাওয়া হালাল এমন যে কোনো পশু কোরবানি করা যায় না। কোরবানি করা যায় শুধু ছয় ধরনের গবাদি পশু; উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বা। আরও পড়ুন ঘোড়ার মাংস খাওয়া কি জায়েজ? উট, গরু ও মহিষ এ তিন পশু কোরবানিতে সর্বোচ্চ সাত জন শরিক হতে পারে। অর্থাৎ একজন, দুজন, তিনজন থেকে শুরু করে সর্বোচ্চ সাতজন ব্যক্তির পক্ষ থেকে একটি পশু কোরবানি যথেষ্ট হতে পারে। সে ক্ষেত্রে সাত জন ওই পশু কেনায় সমান শরিক হবে এবং সমানভাবে গোশতও ভাগ করে নেবে। ছাগল, ভেড়া, দুম্বা এ তিন পশু একজনের পক্ষ থেকে কোরবানি করা যায়। আরও পড়ুন খরগোশের মাংস খাওয়া কি হালাল? ওএফএফ

ক্যাঙ্গারু খাওয়া কি হালাল না হারাম?

প্রশ্ন: ক্যাঙ্গারু খাওয়া কি হালাল না হারাম? ক্যাঙ্গারু কি কোরবানি করা যাবে?

উত্তর: ক্যাঙারুর মাংস হালাল। ক্যাঙারু তৃণভোজী একটি বন্য প্রাণী; গোশতভোজী বা হিংস্র নয়, নোংরা প্রাণীও নয়। তাই তৃণভোজী অন্যান্য বন্য প্রাণী যেমন হরিণ, নীলগাই, জেব্রা, জিরাফ ইত্যাদির মাংস যেমন হালাল, ক্যাঙ্গারুর মাংসও হালাল। অন্যান্য হালাল পশুর মত ক্যাঙ্গারুর মাংস খাওয়ার জন্য ক্যাঙ্গারু যথাযথ নিয়মে আল্লাহর নাম নিয়ে জবাই করতে হবে।

তবে ক্যাঙ্গারু কোরবানি করা যায় না। খাওয়া হালাল এমন যে কোনো পশু কোরবানি করা যায় না। কোরবানি করা যায় শুধু ছয় ধরনের গবাদি পশু; উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বা।

উট, গরু ও মহিষ এ তিন পশু কোরবানিতে সর্বোচ্চ সাত জন শরিক হতে পারে। অর্থাৎ একজন, দুজন, তিনজন থেকে শুরু করে সর্বোচ্চ সাতজন ব্যক্তির পক্ষ থেকে একটি পশু কোরবানি যথেষ্ট হতে পারে। সে ক্ষেত্রে সাত জন ওই পশু কেনায় সমান শরিক হবে এবং সমানভাবে গোশতও ভাগ করে নেবে।

ছাগল, ভেড়া, দুম্বা এ তিন পশু একজনের পক্ষ থেকে কোরবানি করা যায়।

ওএফএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow