খালের অবৈধ নেট-পাটা অপসারণ করল স্থানীয়রা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের নির্দেশনায় বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকের বেড় ইউনিয়নের হেতালমারি খালের অবৈধ পাটা ও নেট অপসারণ করে দিয়েছেন স্থানীয়রা। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে হেতালমারি খালের উপর নির্মিত অবৈধ পাটা ও নেট অপসারণ করে স্থানীয়রা। আরও পড়ুন অবৈধ নেট-পাটা অপসারণে জেলা প্রশাসনের অভিযান বিএনপি নেতাকর্মী ও স্থানীয়রা জানায়, তিন মাস আগে পার্শ্ববর্তী কালিয়া এলাকার কিছু দুষ্কৃতকারী হেতালমারি খালের উপর পাটা ও নেট দিয়ে মাছ চাষ করে আসছিলেন। এছাড়া পার্শ্ববর্তী স্লুইচ গেটের তালা ভেঙে নতুন তালা লাগিয়ে চাবি নিয়ে যায়। বিষয়টি প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম অবগত হলে সরকারি খালের উপর নির্মিত পাটা ও নেট অপসারণ করে পানি চলাচল স্বাভাবিক রাখতে নির্দেশনা দেন। রামপাল উপজেলার মল্লিকের বেড় ইউনিয়ন বিএনপির সভাপতি সাজারুল ইসলাম সাজু বলেন, সরকারি খালে অবৈধ নেট-পাটা দিয়ে কিছু অসাধু ব্যক্তি মাছ চাষ করছিল। এতে খালের দুই পাশের বাসিন্দাদের চরম ভোগান্তিতে পড়তে হয়। পরে প্রতিমন্ত্রীর নির্দেশে স্থানীয় এলাকাবাসী অবৈধ নেট-পাটা অপসারণ করে দিয়ে

খালের অবৈধ নেট-পাটা অপসারণ করল স্থানীয়রা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের নির্দেশনায় বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকের বেড় ইউনিয়নের হেতালমারি খালের অবৈধ পাটা ও নেট অপসারণ করে দিয়েছেন স্থানীয়রা।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে হেতালমারি খালের উপর নির্মিত অবৈধ পাটা ও নেট অপসারণ করে স্থানীয়রা।

বিএনপি নেতাকর্মী ও স্থানীয়রা জানায়, তিন মাস আগে পার্শ্ববর্তী কালিয়া এলাকার কিছু দুষ্কৃতকারী হেতালমারি খালের উপর পাটা ও নেট দিয়ে মাছ চাষ করে আসছিলেন। এছাড়া পার্শ্ববর্তী স্লুইচ গেটের তালা ভেঙে নতুন তালা লাগিয়ে চাবি নিয়ে যায়। বিষয়টি প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম অবগত হলে সরকারি খালের উপর নির্মিত পাটা ও নেট অপসারণ করে পানি চলাচল স্বাভাবিক রাখতে নির্দেশনা দেন।

রামপাল উপজেলার মল্লিকের বেড় ইউনিয়ন বিএনপির সভাপতি সাজারুল ইসলাম সাজু বলেন, সরকারি খালে অবৈধ নেট-পাটা দিয়ে কিছু অসাধু ব্যক্তি মাছ চাষ করছিল। এতে খালের দুই পাশের বাসিন্দাদের চরম ভোগান্তিতে পড়তে হয়। পরে প্রতিমন্ত্রীর নির্দেশে স্থানীয় এলাকাবাসী অবৈধ নেট-পাটা অপসারণ করে দিয়েছে। এতে এলাকায় স্বস্তি ফিরে আসে।

নাহিদ ফরাজী/এসজেডএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow