গভীর রাতে আসামির ঘরে এএসআই, ধরে গণপিটুনির ঘটনায় তদন্ত
ফরিদপুরের সালথা উপজেলায় গভীর রাতে মাদক মামলার এক আসামির ঘরে ঢুকে আপত্তিকর অবস্থায় স্থানীয় জনতার হাতে আটক হয়ে গণপিটুনির শিকার হয়েছেন পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। শুক্রবার রাত প্রায় ৩টার দিকে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বলিভদ্রদিয়া গ্রামে মেহেদী হাসান (২৮) নামে ওয়ারেন্টের আসামির ঘরে পাওয়া যায় এএসআই ইমরান হাসানকে। হাতে হাতেনাতে ধরে পিটুনি দেয় স্থানীয়রা।
What's Your Reaction?
