গাজীপুরে মে দিবসের বিশাল সমাবেশ: সংসদে শ্রমিকদের জন্য আসন দাবি

ঐতিহাসিক আন্তর্জাতিক শ্রমিক দিবস (মে দিবস) উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, গাজীপুর মহানগরীর উদ্যোগে আজ শুক্রবার (১ মে) সকালে ভোগড়া বাইপাস এলাকায় এক বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। নগর সভাপতি মুহাম্মদ হোসেন আলীর সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দিন এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট জুবায়ের বলেন, শ্রমজীবী মানুষ জীবনের ঝুঁকি নিয়ে দেশের অর্থনীতিকে সচল রাখছে। তাদের জন্য একটি ইনসাফপূর্ণ সমাজ গঠন এখন সময়ের দাবি।  তিনি বলেন, বিপুল শ্রমিক অধ্যুষিত গাজীপুরে সরকারের উচিত ছিল শ্রমিকদের জীবনমান উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখা। তিনি আরও বলেন, সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন থাকলেও শ্রমিকদের জন্য কোনো প্রতিনিধিত্বের ব্যবস্থা নেই, যা পুনর্বিবেচনা করা প্রয়োজন। জাতীয় উন্নয়নের স্বার্থ

গাজীপুরে মে দিবসের বিশাল সমাবেশ: সংসদে শ্রমিকদের জন্য আসন দাবি

ঐতিহাসিক আন্তর্জাতিক শ্রমিক দিবস (মে দিবস) উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, গাজীপুর মহানগরীর উদ্যোগে আজ শুক্রবার (১ মে) সকালে ভোগড়া বাইপাস এলাকায় এক বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

নগর সভাপতি মুহাম্মদ হোসেন আলীর সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দিন এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট জুবায়ের বলেন, শ্রমজীবী মানুষ জীবনের ঝুঁকি নিয়ে দেশের অর্থনীতিকে সচল রাখছে। তাদের জন্য একটি ইনসাফপূর্ণ সমাজ গঠন এখন সময়ের দাবি। 

তিনি বলেন, বিপুল শ্রমিক অধ্যুষিত গাজীপুরে সরকারের উচিত ছিল শ্রমিকদের জীবনমান উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখা।

তিনি আরও বলেন, সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন থাকলেও শ্রমিকদের জন্য কোনো প্রতিনিধিত্বের ব্যবস্থা নেই, যা পুনর্বিবেচনা করা প্রয়োজন। জাতীয় উন্নয়নের স্বার্থে শ্রমিক-মালিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সমাবেশে গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবী, মহানগর জামায়াতের নায়েবে আমীর খায়রুল হাসান, সহকারী সেক্রেটারি আফজাল হোসেন ও আজহারুল ইসলাম মোল্লাসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

উল্লেখ্য, আয়োজকরা আশা প্রকাশ করেন, শ্রমিকদের ন্যায্য অধিকার ও জীবনমান উন্নয়নে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow