চট্টগ্রামে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার বলিরহাট ঘাটকুল স্লুইস গেট এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর। রোববার (১২ জুলাই) সন্ধ্যায় স্থানীয়দের খবরের ভিত্তিতে মরদেহ উদ্ধার করে পুলিশ। আরও পড়ুন চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধসে ১৩ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৬ লাখ মানুষ বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির জানান, বলিরহাট ঘাটকুল স্লুইস গেট এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, ঘটনাটির আইনগত কার্যক্রম নৌ-পুলিশ পরিচালনা করছে। নিহতের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে নৌ-পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। এমআরএএইচ/কেএসআর

চট্টগ্রামে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার বলিরহাট ঘাটকুল স্লুইস গেট এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর।

রোববার (১২ জুলাই) সন্ধ্যায় স্থানীয়দের খবরের ভিত্তিতে মরদেহ উদ্ধার করে পুলিশ।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির জানান, বলিরহাট ঘাটকুল স্লুইস গেট এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, ঘটনাটির আইনগত কার্যক্রম নৌ-পুলিশ পরিচালনা করছে। নিহতের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে নৌ-পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

এমআরএএইচ/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow