চাঁদাবাজি কমছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আছে: আইনমন্ত্রী

এবারের ঈদে চাঁদাবাজি কমেছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। শনিবার (২১ মার্চ) সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার বারইপাড়া গ্রামে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এবারের ঈদ তুলনামূলক শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে জানিয়ে আইনমন্ত্রী বলেন, ঈদে বড় ধরনের কোনো দুঃসংবাদ আমরা পাইনি। লঞ্চে একটি দুর্ঘটনা ঘটেছে। তবে স্বাভাবিক ভাবে আমরা অনুধাবন করছি চাঁদাবাজি কমছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আছে।  তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের ফলে আমাদের উদ্বেগ আছে তবে সেই তুলনায় আমরা শান্তিপূর্ণভাবে ঈদ পালন করতে পেরেছি।  মন্ত্রী বলেন, দেশ, রাষ্ট্র ও সমাজকে সঠিক পথে রাখতে হলে সব ধরনের দুর্বৃত্তায়ন থেকে দূরে থাকতে হবে। দুর্বৃত্তায়নের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি।’ আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকারের যে প্রত্যয় তা বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।   এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

চাঁদাবাজি কমছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আছে: আইনমন্ত্রী

এবারের ঈদে চাঁদাবাজি কমেছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

শনিবার (২১ মার্চ) সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার বারইপাড়া গ্রামে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এবারের ঈদ তুলনামূলক শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে জানিয়ে আইনমন্ত্রী বলেন, ঈদে বড় ধরনের কোনো দুঃসংবাদ আমরা পাইনি। লঞ্চে একটি দুর্ঘটনা ঘটেছে। তবে স্বাভাবিক ভাবে আমরা অনুধাবন করছি চাঁদাবাজি কমছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আছে। 

তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের ফলে আমাদের উদ্বেগ আছে তবে সেই তুলনায় আমরা শান্তিপূর্ণভাবে ঈদ পালন করতে পেরেছি। 

মন্ত্রী বলেন, দেশ, রাষ্ট্র ও সমাজকে সঠিক পথে রাখতে হলে সব ধরনের দুর্বৃত্তায়ন থেকে দূরে থাকতে হবে। দুর্বৃত্তায়নের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি।’

আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকারের যে প্রত্যয় তা বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।
 
এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow