জলাধার পরিষ্কার ও কমল ফুলের চারাসহ বৃক্ষরোপণে ছাত্রদল নেতা প্রিন্স

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে জলাধার পরিষ্কার এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্স। বুধবার (২৯ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান চত্বর-সংলগ্ন লেকে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় তিনি নিজ হাতে লেক পরিষ্কার করেন। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ২০ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কাঁঠাল, লেবু, নিম, পেয়ারাসহ বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। একই সঙ্গে লেকের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে কমল (পদ্ম) ফুলের চারাও রোপণ করা হয়। এ সময় মিনহাজ আহমেদ প্রিন্স বলেন, পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও পরিবেশ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী সবুজায়নের উদ্যোগ চলমান রয়েছে। সেই অনুপ্রেরণা থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জলাধার পরিষ্কার ও বৃক্ষরোপণ করা হয়েছে। তিনি আরও বলেন, জলাধার পরিষ্কার করার পরও অনেক সময় সেখানে আবার ময়লা জমে। তাই এমন উদ্যোগ নিতে হবে, যাতে মান

জলাধার পরিষ্কার ও কমল ফুলের চারাসহ বৃক্ষরোপণে ছাত্রদল নেতা প্রিন্স

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে জলাধার পরিষ্কার এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্স।

বুধবার (২৯ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান চত্বর-সংলগ্ন লেকে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় তিনি নিজ হাতে লেক পরিষ্কার করেন। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ২০ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কাঁঠাল, লেবু, নিম, পেয়ারাসহ বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। একই সঙ্গে লেকের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে কমল (পদ্ম) ফুলের চারাও রোপণ করা হয়।

এ সময় মিনহাজ আহমেদ প্রিন্স বলেন, পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও পরিবেশ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী সবুজায়নের উদ্যোগ চলমান রয়েছে। সেই অনুপ্রেরণা থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জলাধার পরিষ্কার ও বৃক্ষরোপণ করা হয়েছে।

তিনি আরও বলেন, জলাধার পরিষ্কার করার পরও অনেক সময় সেখানে আবার ময়লা জমে। তাই এমন উদ্যোগ নিতে হবে, যাতে মানুষ নিজের বিবেক থেকেই জলাধারে ময়লা ফেলতে সংকোচ বোধ করে। এ লক্ষ্যে লেকে কমল ও অন্যান্য জলজ উদ্ভিদ লাগানো যেতে পারে, যা একদিকে সৌন্দর্য বৃদ্ধি করবে, অন্যদিকে পরিবেশ সংরক্ষণেও ভূমিকা রাখবে। 

ছাত্রদল নেতা প্রিন্স বলেন, বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে লন্ডনের পার্কগুলোতে এ ধরনের উদ্যোগ দেখা যায়। এছাড়া চীন প্রতি বছর বিপুল পরিমাণ অর্নামেন্টিক উদ্ভিদ রপ্তানি করে অর্থনৈতিক সুবিধাও অর্জন করছে। এই পরিকল্পনা সারাদেশে ছড়িয়ে দিতে পারলে বাংলাদেশও ভবিষ্যতে এ ধরনের রপ্তানি প্রক্রিয়ায় অংশ নিতে পারবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow