জুলাই ভূলণ্ঠিত হলে দেশ ও জাতিসত্তা বিপন্ন হবে: সেলিম উদ্দিন

জুলাই ভূলুণ্ঠিত হলে দেশ ও জাতিসত্তা বিপন্ন হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ডিএনসিসিতে জামায়াত মনোনীত মেয়রপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। শনিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৮টায় রাজধানীর উত্তরার আইইএস স্কুল অ্যান্ড কলেজ মাঠে জুলাই গণঅভ্যুত্থান উদযাপন কমিটি, উত্তরা আয়োজিত জুলাই শহীদদের স্মরণে ‘তুলিতে জুলাই’ শীর্ষক আর্ট প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। জুলাই শহীদ জাবির ইব্রাহিমের মা ও জুলাই উদযাপন কমিটি, উত্তরার আহ্বায়ক রোকেয়া বেগম এমপির সভাপতিত্বে এবং সদস্যসচিব কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক অধ্যক্ষ আশরাফুল হক, বিশিষ্ট রাজনীতিক জামাল উদ্দিন, ইফসুর মহাসচিব ড. মোস্তফা ফয়সাল পারভেজ, ইব্রাহিম খলিল, মাজহারুল ইসলাম, আবু বকর সিদ্দিক, গাজী মনির হোসাইন, ইসরাফিল হোসেন, সুরুজ্জামান, জাকির হোসাইন, তাহমিদ হুজাইফা, তালহা জোবায়ের সজিব, ইমরান হোসাইন প্রমুখ। সেলিম উদ্দিন বলেন, ‘জুলাই শুধু বাংলাদেশের ইতিহাসে নয়, বরং বিশ্ব ইতিহাসেও এক ব্যতিক্রমী মহাকাব্যিক মহাবিজয়ের নাম। স্বৈরাচার ও ফ্যাসিবাদের পত

জুলাই ভূলণ্ঠিত হলে দেশ ও জাতিসত্তা বিপন্ন হবে: সেলিম উদ্দিন

জুলাই ভূলুণ্ঠিত হলে দেশ ও জাতিসত্তা বিপন্ন হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ডিএনসিসিতে জামায়াত মনোনীত মেয়রপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

শনিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৮টায় রাজধানীর উত্তরার আইইএস স্কুল অ্যান্ড কলেজ মাঠে জুলাই গণঅভ্যুত্থান উদযাপন কমিটি, উত্তরা আয়োজিত জুলাই শহীদদের স্মরণে ‘তুলিতে জুলাই’ শীর্ষক আর্ট প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

জুলাই শহীদ জাবির ইব্রাহিমের মা ও জুলাই উদযাপন কমিটি, উত্তরার আহ্বায়ক রোকেয়া বেগম এমপির সভাপতিত্বে এবং সদস্যসচিব কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক অধ্যক্ষ আশরাফুল হক, বিশিষ্ট রাজনীতিক জামাল উদ্দিন, ইফসুর মহাসচিব ড. মোস্তফা ফয়সাল পারভেজ, ইব্রাহিম খলিল, মাজহারুল ইসলাম, আবু বকর সিদ্দিক, গাজী মনির হোসাইন, ইসরাফিল হোসেন, সুরুজ্জামান, জাকির হোসাইন, তাহমিদ হুজাইফা, তালহা জোবায়ের সজিব, ইমরান হোসাইন প্রমুখ।

সেলিম উদ্দিন বলেন, ‘জুলাই শুধু বাংলাদেশের ইতিহাসে নয়, বরং বিশ্ব ইতিহাসেও এক ব্যতিক্রমী মহাকাব্যিক মহাবিজয়ের নাম। স্বৈরাচার ও ফ্যাসিবাদের পতনের মতো মহৎ উদ্দেশ্য হাসিলের জন্য দেশের আবাল-বৃদ্ধ-বনিতা বন্দুক, স্নাইপার ও সর্বাধুনিক মারণাস্ত্রের মুখোমুখি দাঁড়িয়ে কোনো কিছুর পরোয়া না করে ভয়কে জয় করে দুর্বার ও আপসহীন আন্দোলন গড়ে তুলেছিল। আর এ বিজয় ছিল ছাত্র-জনতার জন্য অবশ্যম্ভাবী।’

তিনি বলেন, ‘এ বিজয়ের মাধ্যমেই দেশ ফ্যাসিবাদমুক্ত এবং সব ক্ষেত্রে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার একটি ক্ষেত্র প্রস্তুত হয়েছিল। কিন্তু রাজনৈতিক ব্যর্থতা, সদিচ্ছার অভাব ও ক্ষমতাসীনদের অতিমাত্রায় ক্ষমতালিপ্সার কারণে আমাদের সেই অর্জন হাতছাড়া হতে চলছে। তবে দেশপ্রেমী ছাত্র-জনতা কোনোভাবেই সেই ষড়যন্ত্র সফল হতে দেবে না।’

তিনি সরকারকে নেতিবাচক রাজনীতি পরিহার করে ইতিবাচক রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানান। অন্যথায় ইতিহাস কাউকে ক্ষমা করবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘আমাদের তরুণদের রক্তের বিনিময়েই জুলাই বিজয় এসেছে। কিন্তু সরকার জুলাইয়ের চেতনা থেকে বিচ্যুত হয়ে জুলাই সনদ উপেক্ষা করছে। এজন্য তারা সংবিধানের দোহাই দিতেও কসুর করছে না। এমনকি সংবিধানের অপব্যাখ্যা করে জুলাই সনদকে পাশ কাটানোর চেষ্টা করছে। তারা জুলাই সনদকে রাষ্ট্রপতির আদেশ বলে বিভ্রান্তি সৃষ্টি করছে। অথচ রাষ্ট্রপতির আদেশেই তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর মুক্তি মিলেছিল। সেই আদেশেই নির্বাচনও হয়েছে। ভোটের ক্ষেত্রে যা বৈধ, জুলাই সনদের ক্ষেত্রে তা অবৈধ—এমন দ্বৈতনীতি গ্রহণ করা হয়েছে। এখন গোশত হালাল, আর ঝোল হারাম হয়ে গেছে। মূলত, সরকার জুলাই সনদ নিয়ে রীতিমতো ভানুমতির খেলায় মেতে উঠেছে।’

তিনি সরকারকে টালবাহানা পরিহার করে অবিলম্বে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের আহ্বান জানান। অন্যথায় এজন্য সরকারকে চড়া মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এমইউ/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow