তারা জিয়া ব্যবসা করতে পারলে, জুলাই ব্যবসা করতে অসুবিধা কোথায়?

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা মিতু বলেছেন, ‘বিএনপি কথায় কথায় বলে, জুলাই নিয়ে ব্যবসা করা যাবে না। আমি বলি, জুলাই ব্যবসা এবং হাদি ব্যবসা চালু রাখতে হবে। তারা এসব বলে অপমান করতে চায়। এগুলো বলে বলে হাদিকে নিউজ ফিড থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তারা যদি জিয়া ব্যবসা করতে পারে, তাহলে জুলাই ব্যবসা করতে অসুবিধা কোথায়? শনিবার (১ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণ মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাহমুদা মিতু বলেন, ‘জুলাইয়ের কথা এনসিপি ছাড়া আর কে বলে? ১১-দলীয় জোট বলে। কিন্তু সরকার কতক্ষণ বলে? বরং তারা বিষয়টি চাপা দিয়ে রাখতে চায়। এসব অপমান গায়ে মাখবেন না। জুলাইয়ের ব্যবসা করবেন। তারা যদি জিয়া ব্যবসা করতে পারে, তাহলে জুলাই ব্যবসা করতে অসুবিধা কোথায়? আপনারা যেটাকে ব্যবসা বলেন, সেটা আমাদের কাছে স্নেহ, মায়া, মমতা ও দরদ। এই দরদ আমরা বাঁচিয়ে রাখব।’ বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে আপনারা আজ সরকার

তারা জিয়া ব্যবসা করতে পারলে, জুলাই ব্যবসা করতে অসুবিধা কোথায়?

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা মিতু বলেছেন, ‘বিএনপি কথায় কথায় বলে, জুলাই নিয়ে ব্যবসা করা যাবে না। আমি বলি, জুলাই ব্যবসা এবং হাদি ব্যবসা চালু রাখতে হবে। তারা এসব বলে অপমান করতে চায়। এগুলো বলে বলে হাদিকে নিউজ ফিড থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তারা যদি জিয়া ব্যবসা করতে পারে, তাহলে জুলাই ব্যবসা করতে অসুবিধা কোথায়?

শনিবার (১ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণ মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহমুদা মিতু বলেন, ‘জুলাইয়ের কথা এনসিপি ছাড়া আর কে বলে? ১১-দলীয় জোট বলে। কিন্তু সরকার কতক্ষণ বলে? বরং তারা বিষয়টি চাপা দিয়ে রাখতে চায়। এসব অপমান গায়ে মাখবেন না। জুলাইয়ের ব্যবসা করবেন। তারা যদি জিয়া ব্যবসা করতে পারে, তাহলে জুলাই ব্যবসা করতে অসুবিধা কোথায়? আপনারা যেটাকে ব্যবসা বলেন, সেটা আমাদের কাছে স্নেহ, মায়া, মমতা ও দরদ। এই দরদ আমরা বাঁচিয়ে রাখব।’

বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে আপনারা আজ সরকার গঠন করেছেন। কিন্তু শহীদদের কথা বলেন না। আমরা সংস্কারের কথা বলি, সংবিধান সংস্কারের কথা বলি, পুলিশ কমিশন, গুম কমিশন গঠনের কথা বলি। আপনাদের সঙ্গে আমাদের লড়াই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লড়াই। একটি ভালো রাষ্ট্র গড়ার লড়াই, বেকার তরুণদের কর্মসংস্থানের লড়াই এবং নারীর মর্যাদা রক্ষার লড়াই। আমরা পুলিশ সংস্কারসহ প্রয়োজনীয় পরিবর্তন আনতে চাই। আমরা জনগণের কথা বলতে চাই।’

তিনি আরও বলেন, ‘একটা লাঠি দিয়ে আঘাত করবেন, একটা চোখ অন্ধ করে ফেলবেন—এসবের ভয় আমরা করি না। গুন্ডা লেলিয়ে দিয়ে, সাইবার বাহিনী দিয়ে, ছবি এডিট করে বা কুরুচিপূর্ণ মন্তব্য করে আমাদের দমিয়ে রাখা যাবে না। আমরা এসবের তোয়াক্কা করি না।’

জাতীয় নাগরিক পার্টির ব্রাহ্মণবাড়িয়া জেলা আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন এনসিপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম, দলের যুগ্ম আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, কেন্দ্রীয় নারী শক্তির যুগ্ম আহ্বায়ক খন্দকার খালেদা আক্তার, জেলা যুব শক্তির আহ্বায়ক মো. মুজিব, জাতীয় ছাত্র শক্তির জেলা আহ্বায়ক তাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক শিমুল চৌধুরী।

আবুল হাসনাত মো. রাফি/কেএইচকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow