দেয়াল ধসে এসএসসি পরীক্ষার্থী নিহত

লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি ওষুধের দোকানের নির্মাণাধীন দেয়াল ধসে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। রোববার (৮ মার্চ) দুপুরে রামগঞ্জ পুলিশ বক্স সংলগ্ন রামগঞ্জ-সোনাইমুড়ী বাইপাস সড়কের আল-মুনছুর ড্রাগ হাউজে এ দুর্ঘটনা ঘটে।  নিহত ফাহাদ হোসেন (১৭) রামগঞ্জ পৌরসভার বাঁশগর ওয়ার্ডের আহম্মেদ আলী হাজি বাড়ির আলমগীর হোসেন বকুলের ছেলে। তিনি উপজেলার নিচহরা সমাজকল্যাণ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। আহতরা হলেন- মো. খোরশেদ আলম ও তার ভাই মো. আমির হোসেন। প্রত্যক্ষদর্শীরা জানান, খালের ওপর অবৈধভাবে দোকান নির্মাণকে কেন্দ্র করে কয়েকদিন ধরে সেখানে কাজ চলছিল। রোববার দুপুরে নির্মাণাধীন দোকানটির একটি দেয়াল হঠাৎ ভেঙে সড়কের ওপর পড়ে যায়। এ সময় সেখানে অবস্থানরত ফাহাদ হোসেন দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। একই ঘটনায় ভ্যানচালক খোরশেদ আলম ও তার ভাই আমির হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে রামগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে যান। পরে তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠান। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযো

দেয়াল ধসে এসএসসি পরীক্ষার্থী নিহত

লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি ওষুধের দোকানের নির্মাণাধীন দেয়াল ধসে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

রোববার (৮ মার্চ) দুপুরে রামগঞ্জ পুলিশ বক্স সংলগ্ন রামগঞ্জ-সোনাইমুড়ী বাইপাস সড়কের আল-মুনছুর ড্রাগ হাউজে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ফাহাদ হোসেন (১৭) রামগঞ্জ পৌরসভার বাঁশগর ওয়ার্ডের আহম্মেদ আলী হাজি বাড়ির আলমগীর হোসেন বকুলের ছেলে। তিনি উপজেলার নিচহরা সমাজকল্যাণ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। আহতরা হলেন- মো. খোরশেদ আলম ও তার ভাই মো. আমির হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, খালের ওপর অবৈধভাবে দোকান নির্মাণকে কেন্দ্র করে কয়েকদিন ধরে সেখানে কাজ চলছিল। রোববার দুপুরে নির্মাণাধীন দোকানটির একটি দেয়াল হঠাৎ ভেঙে সড়কের ওপর পড়ে যায়। এ সময় সেখানে অবস্থানরত ফাহাদ হোসেন দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। একই ঘটনায় ভ্যানচালক খোরশেদ আলম ও তার ভাই আমির হোসেন গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে রামগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে যান। পরে তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠান।

পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহত ফাহাদ হোসেনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি রাতে রামগঞ্জ–সোনাইমুড়ী সড়কের বীরেন্দ্র খালের ওপর আল-মুনছুর ড্রাগ হাউজের লোকজন দোকান নির্মাণের কাজ শুরু করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফারশিদ বিন এনাম ও সহকারী কমিশনার (ভূমি) মো. জিয়াউল হক ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেন এবং দোকানটি তালাবদ্ধ রাখার নির্দেশ দেন। তবে কয়েকদিন পর গোপনে আবার নির্মাণকাজ শুরু করা হয়।

ঘটনার পর রামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জিয়াউল হক এবং রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন।

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফারশিদ বিন এনাম জানান, বীরেন্দ্র খালের ওপর অবৈধভাবে দোকানঘর নির্মাণের কাজ প্রশাসন আগেই বন্ধ করে দিয়েছিল। পরে গোপনে কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow