দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ-জাহাজ সংঘর্ষে আহত ১০

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে তেলের জাহাজের সঙ্গে একটি লঞ্চের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। যাত্রীদের অভিযোগ, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে আসা এমভি রেজোয়ান লঞ্চটি মাঝনদীতে পৌঁছালে তেলবাহী একটি জাহাজের সঙ্গে সংঘর্ষ হয়।এতে ১০ জন যাত্রী আহত হন। আহতদের মধ্যে কেউ হাতে-পায়ে গুরুতর আঘাত পেয়েছেন, কেউ মাথায় আঘাত পেয়েছেন। এ সময় দুই যাত্রী নদীতে পড়ে যান। পরে তারা সাঁতরে লঞ্চে ওঠেন। লঞ্চের মাস্টারের গাফিলতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন যাত্রীরা।দৌলতদিয়া লঞ্চঘাটে কর্মরত রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. জিল্লুর রহমান প্রামাণিক জানান, মাঝনদীতে তেলবাহী জাহাজের সঙ্গে এমভি রেজোয়ান লঞ্চের সংঘর্ষ হয়। এতে কয়েকজন যাত্রী আহত হন। আহত যাত্রীরা দৌলতদিয়া লঞ্চঘাটে পৌঁছালে তাঁদের নিরাপদে লঞ্চ থেকে নামিয়ে স্বজনদের হাতে তুলে দেওয়া হয়।

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ-জাহাজ সংঘর্ষে আহত ১০

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে তেলের জাহাজের সঙ্গে একটি লঞ্চের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। যাত্রীদের অভিযোগ, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে আসা এমভি রেজোয়ান লঞ্চটি মাঝনদীতে পৌঁছালে তেলবাহী একটি জাহাজের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে ১০ জন যাত্রী আহত হন। আহতদের মধ্যে কেউ হাতে-পায়ে গুরুতর আঘাত পেয়েছেন, কেউ মাথায় আঘাত পেয়েছেন। এ সময় দুই যাত্রী নদীতে পড়ে যান। পরে তারা সাঁতরে লঞ্চে ওঠেন। লঞ্চের মাস্টারের গাফিলতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন যাত্রীরা।

দৌলতদিয়া লঞ্চঘাটে কর্মরত রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. জিল্লুর রহমান প্রামাণিক জানান, মাঝনদীতে তেলবাহী জাহাজের সঙ্গে এমভি রেজোয়ান লঞ্চের সংঘর্ষ হয়। এতে কয়েকজন যাত্রী আহত হন। আহত যাত্রীরা দৌলতদিয়া লঞ্চঘাটে পৌঁছালে তাঁদের নিরাপদে লঞ্চ থেকে নামিয়ে স্বজনদের হাতে তুলে দেওয়া হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow