নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২

নওগাঁর পত্নীতলা উপজেলার দিবর ইউনিয়নে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ লিটারের বেশি চোলাই মদ ও মদ তৈরির উপকরণ জব্দ করা হয়েছে। এ সময় চোলাই মদ তৈরির সঙ্গে জড়িত অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (পত্নীতলা সার্কেল) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে শুক্রবার (৩১ জুলাই) রাতে উপজেলার দিবর ইউনিয়নের দিবর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। থানা সূত্রে জানা যায়, দিবর ইউনিয়নের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে চোলাই মদ তৈরি ও বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। অভিযানে ৫০০ লিটারেরও বেশি চোলাই মদ ও মদ তৈরির বিপুল পরিমাণ উপকরণ জব্দ করা হয়। একই সঙ্গে চোলাই মদ ব্যবসার সঙ্গে জড়িত অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার দিবর পূর্বপাড়া গ্রামের মৃত বিশ্বনাথ হেমব্রমের ছেলে মিলন হেমব্রম (২৭) এবং প্রদীপ হেমব্রম (২৩)। পুলিশ আরও জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ঘটনাস্থলেই জব্দ করা চোলাই মদ তৈরির বিপুল পরিমাণ উপকরণ ধ্বংস করা হয়েছে। পাশাপাশি গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে প্রয়োজনীয়

নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২

নওগাঁর পত্নীতলা উপজেলার দিবর ইউনিয়নে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ লিটারের বেশি চোলাই মদ ও মদ তৈরির উপকরণ জব্দ করা হয়েছে। এ সময় চোলাই মদ তৈরির সঙ্গে জড়িত অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (পত্নীতলা সার্কেল) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে শুক্রবার (৩১ জুলাই) রাতে উপজেলার দিবর ইউনিয়নের দিবর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

থানা সূত্রে জানা যায়, দিবর ইউনিয়নের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে চোলাই মদ তৈরি ও বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। অভিযানে ৫০০ লিটারেরও বেশি চোলাই মদ ও মদ তৈরির বিপুল পরিমাণ উপকরণ জব্দ করা হয়। একই সঙ্গে চোলাই মদ ব্যবসার সঙ্গে জড়িত অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার দিবর পূর্বপাড়া গ্রামের মৃত বিশ্বনাথ হেমব্রমের ছেলে মিলন হেমব্রম (২৭) এবং প্রদীপ হেমব্রম (২৩)।

পুলিশ আরও জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ঘটনাস্থলেই জব্দ করা চোলাই মদ তৈরির বিপুল পরিমাণ উপকরণ ধ্বংস করা হয়েছে। পাশাপাশি গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পত্নীতলা থানা পুলিশ জানিয়েছে, মাদক উৎপাদন, বিক্রি ও পাচার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow