নাটোর-বগুড়া মহাসড়কে চলন্ত গাড়িতে পিকআপের ধাক্কা, প্রাণ গেল ব্যবসায়ীর

নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় আফজাল হোসেন (২৮) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আল-আমিন (১৯) নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন। ​রবিবার (২ আগস্ট) ভোর ৪টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের লালোর ইউনিয়নের খেজুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ​নিহত আফজাল হোসেন নাটোর সদরের কাঁঠালবাড়িয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। আহত আল-আমিন একই জেলার রিশিনওগা গ্রামের মো. ফায়েজ মিয়ার ছেলে। ​পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রো-ন-১৬-০৯৪২ নম্বরের একটি মাছবাহী পিকআপ সিংড়া মাছ আড়তের দিকে যাচ্ছিল। পথে অজ্ঞাত একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে আফজালের মৃত্যু হয়। ​ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি জাকির হোসেন জানান, ভোররাতে একটি মালবাহী পিকআপ নাটোর থেকে সিংড়া যাচ্ছিল পথিমধ্যে খেজুরতলা বাসস্ট্যান্ডে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত একটি ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর পিকআপের ড্রাইভার পালিয়ে গেছে। নিহতের মরদেহ নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নাটোর-বগুড়া মহাসড়কে চলন্ত গাড়িতে পিকআপের ধাক্কা, প্রাণ গেল ব্যবসায়ীর

নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় আফজাল হোসেন (২৮) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আল-আমিন (১৯) নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন।

​রবিবার (২ আগস্ট) ভোর ৪টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের লালোর ইউনিয়নের খেজুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

​নিহত আফজাল হোসেন নাটোর সদরের কাঁঠালবাড়িয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। আহত আল-আমিন একই জেলার রিশিনওগা গ্রামের মো. ফায়েজ মিয়ার ছেলে।

​পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রো-ন-১৬-০৯৪২ নম্বরের একটি মাছবাহী পিকআপ সিংড়া মাছ আড়তের দিকে যাচ্ছিল। পথে অজ্ঞাত একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে আফজালের মৃত্যু হয়।

​ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি জাকির হোসেন জানান, ভোররাতে একটি মালবাহী পিকআপ নাটোর থেকে সিংড়া যাচ্ছিল পথিমধ্যে খেজুরতলা বাসস্ট্যান্ডে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত একটি ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর পিকআপের ড্রাইভার পালিয়ে গেছে। নিহতের মরদেহ নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow