নির্বাচন এত অবাধ-শান্তিপূর্ণ হবে ভাবেনি যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী
সদ্য অনুষ্ঠিত বাংলাদেশের এয়োদশ জাতীয় নির্বাচন এতটা শান্তিপূর্ণ ও অবাধ হবে-এমনটা ভাবেনি মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার (৪ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন ঢাকা সফরত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী জানান, নির্বাচন এত শান্তিপূর্ণ, এত অবাধ হয়েছে সেটা তাদের আশারও বাইরে ছিল; আশাতীত ছিল। আমাকে তিনি বলেছেন, আমার মনে আছে আপনি ওয়াশিংটন সফরে বলেছেন, আপনারা এই নির্বাচন উৎসবমুখর করতে চান। তখন আমরা ভেবেছিলাম তাই হবে কি? পরে আমরা দেখলাম, আসলে একটা উৎসবমুখর নির্বাচন হয়েছে। খলিলুর রহমান বলেন, আমেরিকার রাষ্ট্রদূত (বৈঠকে উপস্থিত ছিলেন) তখন বললেন, কিছু কিছু কেন্দ্র তিনি দেখেছেন, বাইরে মেলার মতো অবস্থা। খুব আনন্দের একটা নির্বাচন হয়েছে। এই নির্বাচনে বিপুল বিজয় অর্জন করেছে বিএনপি। তিনি প্রধানমন্ত্রীকে তার সরকারের শুভেচ্ছা জানিয়েছেন। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের প্রধানমন্ত্রীকে চিঠি লিখে অভিনন্দন জানিয়েছেন। জেপিআই/এমআইএইচএস/
সদ্য অনুষ্ঠিত বাংলাদেশের এয়োদশ জাতীয় নির্বাচন এতটা শান্তিপূর্ণ ও অবাধ হবে-এমনটা ভাবেনি মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার (৪ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন ঢাকা সফরত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর।
বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী জানান, নির্বাচন এত শান্তিপূর্ণ, এত অবাধ হয়েছে সেটা তাদের আশারও বাইরে ছিল; আশাতীত ছিল। আমাকে তিনি বলেছেন, আমার মনে আছে আপনি ওয়াশিংটন সফরে বলেছেন, আপনারা এই নির্বাচন উৎসবমুখর করতে চান। তখন আমরা ভেবেছিলাম তাই হবে কি? পরে আমরা দেখলাম, আসলে একটা উৎসবমুখর নির্বাচন হয়েছে।
খলিলুর রহমান বলেন, আমেরিকার রাষ্ট্রদূত (বৈঠকে উপস্থিত ছিলেন) তখন বললেন, কিছু কিছু কেন্দ্র তিনি দেখেছেন, বাইরে মেলার মতো অবস্থা। খুব আনন্দের একটা নির্বাচন হয়েছে। এই নির্বাচনে বিপুল বিজয় অর্জন করেছে বিএনপি। তিনি প্রধানমন্ত্রীকে তার সরকারের শুভেচ্ছা জানিয়েছেন। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের প্রধানমন্ত্রীকে চিঠি লিখে অভিনন্দন জানিয়েছেন।
জেপিআই/এমআইএইচএস/
What's Your Reaction?