নোয়াখালীতে অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদ উপহার ও গরুর গোশত বিতরণ

নোয়াখালীর সোনাইমুড়ীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে, তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসের সুস্থতা কামনা করে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে গরুর গোশত ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।    মঙ্গলবার ( ১৭ মার্চ) বিকেলে আমিশাপাড়া ইউনিয়নের আবিরপাড়া উচ্চ বিদ্যালয়ের হল রুমে ঢাকা দক্ষিণ মহানগর কারা নির্যাতিত যুবদেলর সাবেক সদস্য মাসুদ রানা ও সোনাইমুড়ী উপজেলা বিএনপির সদস্য আবদুল করিম মামুনের উদ্যোগে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।  ঢাকা দক্ষিণ মহানগর যুবদলের সাবেক সদস্য মাসুদ রানার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। বিশেষ অতিথি ছিলেন সোনাইমুড়ী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক মো. আবদুল্লাহসহ বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

নোয়াখালীতে অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদ উপহার ও গরুর গোশত বিতরণ

নোয়াখালীর সোনাইমুড়ীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে, তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসের সুস্থতা কামনা করে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে গরুর গোশত ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।   

মঙ্গলবার ( ১৭ মার্চ) বিকেলে আমিশাপাড়া ইউনিয়নের আবিরপাড়া উচ্চ বিদ্যালয়ের হল রুমে ঢাকা দক্ষিণ মহানগর কারা নির্যাতিত যুবদেলর সাবেক সদস্য মাসুদ রানা ও সোনাইমুড়ী উপজেলা বিএনপির সদস্য আবদুল করিম মামুনের উদ্যোগে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। 

ঢাকা দক্ষিণ মহানগর যুবদলের সাবেক সদস্য মাসুদ রানার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। বিশেষ অতিথি ছিলেন সোনাইমুড়ী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক মো. আবদুল্লাহসহ বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow