নড়াইলে ইয়াবাসহ গ্রেপ্তার ১
নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী এলাকায় ১৮০পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (১১ মে) দুপুরে পেড়লী ইউনিয়নের শীতলবাটি এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যাক্তির নাম মো. সাগর গাজী (৪০)। তিনি পেড়লী ইউনিয়নের শীতলবাটি এলাকার মৃত মোহাম্মদ গাজীর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া থানার পেড়লী পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই মো. মোমরেজ আলীর নেতৃত্বে পুলিশের একটি দল দুপুরে পেড়লী ইউনিয়নের শীতলবাটি এলাকার সাগর গাজীর বাড়িতে অভিযান চালায়। অভিযানে তার বসতঘরে তল্লাশি চালিয়ে ১৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় সাগর গাজীকে গ্রেপ্তার করে কালিয়া থানায় নিয়ে যাওয়া হয়। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, “এ ঘটনায় কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আ্ইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।”
নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী এলাকায় ১৮০পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (১১ মে) দুপুরে পেড়লী ইউনিয়নের শীতলবাটি এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যাক্তির নাম মো. সাগর গাজী (৪০)। তিনি পেড়লী ইউনিয়নের শীতলবাটি এলাকার মৃত মোহাম্মদ গাজীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া থানার পেড়লী পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই মো. মোমরেজ আলীর নেতৃত্বে পুলিশের একটি দল দুপুরে পেড়লী ইউনিয়নের শীতলবাটি এলাকার সাগর গাজীর বাড়িতে অভিযান চালায়। অভিযানে তার বসতঘরে তল্লাশি চালিয়ে ১৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় সাগর গাজীকে গ্রেপ্তার করে কালিয়া থানায় নিয়ে যাওয়া হয়।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, “এ ঘটনায় কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আ্ইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।”
What's Your Reaction?