পশ্চিমবঙ্গে জমে উঠেছে তারকাদের নির্বাচনী প্রচারণা
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে তারকাদের প্রচারণা জমে উঠেছে। নির্বাচনের দিন-তারিখ ঘোষণার আগে থেকেই পশ্চিমবঙ্গে প্রচারণা চালাচ্ছে পদ্ম শিবির। নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর সেই গতি আরও বাড়িয়েছে বিজেপি। বিজেপির হয়ে পশ্চিমবঙ্গে প্রচারণা চালাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মিঠুন চক্রবর্তী, কঙ্গনা রানাউত, হেমা মালিনী, স্মৃতি ইরানিসহ বিজেপি শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রী ছাড়াও কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরো নির্বাচন জুড়ে ১১টি জনসভা করবেন। এর মধ্যে দু’টি জনসভা সম্পূর্ণ হয়েছে। এরই মধ্যে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা দিয়েছেন নির্বাচনে পশ্চিমবঙ্গে টানা ঘাঁটি গেড়ে থাকার কথা। এছাড়াও রাজ্যজুড়ে কেন্দ্রীয় বিজেপির সভাপতি নীতির নবী থেকে শুরু করে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরন মাঝি, ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী বিল্পব কুমার দেব, অর্জুন মুন্ডা,
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে তারকাদের প্রচারণা জমে উঠেছে। নির্বাচনের দিন-তারিখ ঘোষণার আগে থেকেই পশ্চিমবঙ্গে প্রচারণা চালাচ্ছে পদ্ম শিবির। নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর সেই গতি আরও বাড়িয়েছে বিজেপি।
বিজেপির হয়ে পশ্চিমবঙ্গে প্রচারণা চালাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মিঠুন চক্রবর্তী, কঙ্গনা রানাউত, হেমা মালিনী, স্মৃতি ইরানিসহ বিজেপি শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রী ছাড়াও কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রীরা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরো নির্বাচন জুড়ে ১১টি জনসভা করবেন। এর মধ্যে দু’টি জনসভা সম্পূর্ণ হয়েছে। এরই মধ্যে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা দিয়েছেন নির্বাচনে পশ্চিমবঙ্গে টানা ঘাঁটি গেড়ে থাকার কথা।
এছাড়াও রাজ্যজুড়ে কেন্দ্রীয় বিজেপির সভাপতি নীতির নবী থেকে শুরু করে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরন মাঝি, ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী বিল্পব কুমার দেব, অর্জুন মুন্ডা, বাবুলাল মারান্ডিসহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নেতাও নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।
পিছিয়ে নেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসও। মমতা ব্যানার্জী এবং অভিষেক ব্যানার্জী রাজ্যজুড়ে প্রচারণা চালাচ্ছেন। তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচারে নেমেছে টলিউডের অভিনেতা-অভানেত্রীরা। দেব থেকে শুরু করে জুন মালিয়া, রচনা ব্যানার্জি, শোহমসহ অনেককেই প্রচারণায় দেখা গেছে।
একদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ‘বাংলার মেয়ে’ ইস্যুকে সামনে রেখে প্রচারণা চালাচ্ছেন। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা, দুর্নীতি এবং উন্নয়নের ইস্যুকে ফোকাস করে প্রচার চালাচ্ছে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণা বেশ জমে উঠেছে। সব রাজনৈতিক দল ভোটারদের মন জয় করতে তাদের সেরা প্রচারকদের ব্যবহার করছে।
ডিডি/টিটিএন
What's Your Reaction?