প্রস্তাবে ‘হ্যাঁ’ জয়যুক্ত হচ্ছে না, তারপরও কিছু দিতে চাই: আমির হামজা

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মো. আমির হামজা বলেছেন, ‘সংসদে ১২টি প্রস্তাব দেখলাম। ‘হ্যাঁ’ জয়যুক্ত হচ্ছে না, সবই ‘না’ জয়যুক্ত হচ্ছে। তারপরও সরকারের দৃষ্টি আকর্ষণে কিছু প্রস্তাব দিতে চাই। প্রকল্প গ্রহণের আগে সম্ভাব্য সমীক্ষা ব্যয় বিশ্লেষণ বাধ্যতামূলক করতে হবে। প্রকল্প বাস্তবায়নে বিলম্ব হলে কঠিন তদারকি করতে হবে।’ মঙ্গলবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রস্তাবিত দায়যুক্ত ব্যয় ব্যতীত অন্যান্য সম্পর্কিত মঞ্জুরি দাবির ওপর ভোট গ্রহণ ও ছাঁটাই প্রস্তাবের দাবিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সঠিকভাবে প্রকল্প নেওয়া ও ব্যয়ের দাবি জানিয়ে আমির হামজা বলেন, নিয়মিতভাবে প্রকল্প মূল্যায়ন নিশ্চিত করতে হবে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। রাজনৈতিক বিবেচনার পরিবর্তে জনগণের প্রকৃত চাহিদা ও আঞ্চলিক বৈষম্য বিবেচনায় প্রকল্প নির্বাচন করতে হবে। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ বাস্তবায়ন করতে হবে। পরিকল্পনা মন্ত্রণালয়কে দক্ষতা, স্বচ্ছ ও জবাবদিহিমূলক কাজ করতে হবে। এমওএস/একিউএফ

প্রস্তাবে ‘হ্যাঁ’ জয়যুক্ত হচ্ছে না, তারপরও কিছু দিতে চাই: আমির হামজা

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মো. আমির হামজা বলেছেন, ‘সংসদে ১২টি প্রস্তাব দেখলাম। ‘হ্যাঁ’ জয়যুক্ত হচ্ছে না, সবই ‘না’ জয়যুক্ত হচ্ছে। তারপরও সরকারের দৃষ্টি আকর্ষণে কিছু প্রস্তাব দিতে চাই। প্রকল্প গ্রহণের আগে সম্ভাব্য সমীক্ষা ব্যয় বিশ্লেষণ বাধ্যতামূলক করতে হবে। প্রকল্প বাস্তবায়নে বিলম্ব হলে কঠিন তদারকি করতে হবে।’

মঙ্গলবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রস্তাবিত দায়যুক্ত ব্যয় ব্যতীত অন্যান্য সম্পর্কিত মঞ্জুরি দাবির ওপর ভোট গ্রহণ ও ছাঁটাই প্রস্তাবের দাবিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সঠিকভাবে প্রকল্প নেওয়া ও ব্যয়ের দাবি জানিয়ে আমির হামজা বলেন, নিয়মিতভাবে প্রকল্প মূল্যায়ন নিশ্চিত করতে হবে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। রাজনৈতিক বিবেচনার পরিবর্তে জনগণের প্রকৃত চাহিদা ও আঞ্চলিক বৈষম্য বিবেচনায় প্রকল্প নির্বাচন করতে হবে। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ বাস্তবায়ন করতে হবে। পরিকল্পনা মন্ত্রণালয়কে দক্ষতা, স্বচ্ছ ও জবাবদিহিমূলক কাজ করতে হবে।

এমওএস/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow