প্রিভিলেজ গ্রাহকদের জন্য নতুন সুবিধা
শীর্ষস্থানীয় গ্লোবাল এডুকেশন কনসালটেন্সি এএইচজেড এবং রবি আজিয়াটা লিমিটেডের প্রিমিয়াম কাস্টমার লয়্যালটি প্রোগ্রাম রবি এলিট রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এই অংশীদারিত্বের মূল লক্ষ্য হলো বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী, বিশেষ করে যুক্তরাজ্যে পড়তে ইচ্ছুক রবি এলিট গ্রাহকদের জন্য আন্তর্জাতিক শিক্ষা সুযোগ ও প্রিমিয়াম ডিজিটাল সুবিধার মধ্যে একটি কার্যকর সংযোগ তৈরি করা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এএইচজেড এর কান্ট্রি ম্যানেজার ওয়াহিদ জামান, এম এইচ গ্লোবাল গ্রুপের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আহসান মাহমুদ এবং রবি আজিয়াটা লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাদের মধ্যে ছিলেন মো. শওকত কাদের চৌধুরী, হেড অব রবি মার্কেটিং , মানিক লাল দাস, ডিরেক্টর, কাস্টমার ভ্যালু সলিউশনস এবং মো. সানজিদ হোসেন, অ্যাসোসিয়েট ডিরেক্টর, কমার্শিয়াল পার্টনারশিপ। এই যৌথ উদ্যোগের আওতায় রবি এলিট গ্রাহকরা পাবেন এক্সক্লুসিভ শিক্ষা সুবিধা, বিশেষায়িত ষ্টুডেন্ট কনসালটেন্সি সেবা এবং বিদেশে উচ্চশিক্ষার যাত্রাকে আরও সহজ ও কার্যকর করতে এএইচজেড-এর পক্ষ থেকে বিভিন্ন ভ্যালু-অ্যাডেড সাপোর্ট।
শীর্ষস্থানীয় গ্লোবাল এডুকেশন কনসালটেন্সি এএইচজেড এবং রবি আজিয়াটা লিমিটেডের প্রিমিয়াম কাস্টমার লয়্যালটি প্রোগ্রাম রবি এলিট রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।
এই অংশীদারিত্বের মূল লক্ষ্য হলো বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী, বিশেষ করে যুক্তরাজ্যে পড়তে ইচ্ছুক রবি এলিট গ্রাহকদের জন্য আন্তর্জাতিক শিক্ষা সুযোগ ও প্রিমিয়াম ডিজিটাল সুবিধার মধ্যে একটি কার্যকর সংযোগ তৈরি করা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এএইচজেড এর কান্ট্রি ম্যানেজার ওয়াহিদ জামান, এম এইচ গ্লোবাল গ্রুপের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আহসান মাহমুদ এবং রবি আজিয়াটা লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাদের মধ্যে ছিলেন মো. শওকত কাদের চৌধুরী, হেড অব রবি মার্কেটিং , মানিক লাল দাস, ডিরেক্টর, কাস্টমার ভ্যালু সলিউশনস এবং মো. সানজিদ হোসেন, অ্যাসোসিয়েট ডিরেক্টর, কমার্শিয়াল পার্টনারশিপ।
এই যৌথ উদ্যোগের আওতায় রবি এলিট গ্রাহকরা পাবেন এক্সক্লুসিভ শিক্ষা সুবিধা, বিশেষায়িত ষ্টুডেন্ট কনসালটেন্সি সেবা এবং বিদেশে উচ্চশিক্ষার যাত্রাকে আরও সহজ ও কার্যকর করতে এএইচজেড-এর পক্ষ থেকে বিভিন্ন ভ্যালু-অ্যাডেড সাপোর্ট।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এএইচজেড-এর কান্ট্রি ম্যানেজার ওয়াহিদ জামান বলেন, রবি এলিটের সঙ্গে এই পার্টনারশিপে আমরা অত্যন্ত আনন্দিত। বাংলাদেশের তরুণ ও উচ্চাকাঙ্ক্ষী পেশাজীবীদের জন্য বাস্তব মূল্য তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এএইচজেড’র আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক দক্ষতা এবং রবি-এর নেটওয়ার্ককে একত্রিত করে আমরা এলিট সদস্যদের জন্য বিদেশে পড়াশোনার স্বপ্নকে আরও সহজ, আকর্ষণীয় এবং বাস্তবসম্মত করতে চাই।
এই অংশীদারিত্বের মাধ্যমে দুই প্রতিষ্ঠানই বাংলাদেশের তরুণদের উন্নয়ন, ডিজিটাল উদ্ভাবন এবং বৈশ্বিক ক্যারিয়ার গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। এই উদ্যোগের ফলে আগ্রহী শিক্ষার্থীরা আন্তর্জাতিক উচ্চশিক্ষা, স্কলারশিপ সুযোগ, আবেদন প্রক্রিয়া এবং নির্ভরযোগ্য পরামর্শসেবার ক্ষেত্রে আরও সহজ ও কার্যকর সহায়তা পাবেন বলে আশা করা হচ্ছে।
What's Your Reaction?