বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা সম্প্রসারণে এনএসডব্লিউ গভর্নরের সঙ্গে হাইকমিশনারের বৈঠক

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার এফ এম বোরহান উদ্দিন নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) রাজ্যের গভর্নর মার্গারেট বিয়াজলি এসি কেসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গত ২৭ জুলাই সিডনির ঐতিহাসিক গভর্নমেন্ট হাউসে অনুষ্ঠিত বৈঠকে শিক্ষা, কৃষি, বাণিজ্য, দক্ষ জনশক্তি উন্নয়ন, অভিবাসন এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ (পিপল টু পিপল লিংকেজ) আরও জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে উভয় পক্ষ গঠনমূলক আলোচনা করেন। বৈঠকে হাইকমিশনার সিডনিকেন্দ্রিক প্রাণবন্ত বাংলাদেশি প্রবাসী সম্প্রদায়, অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা, টিএএফই-এর সঙ্গে কারিগরি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতার সম্ভাবনা এবং খনি খাতে দক্ষ কর্মী হিসেবে বাংলাদেশিদের অংশগ্রহণের সুযোগ তুলে ধরেন। এ সময় তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা আবেদন প্রত্যাখ্যানের সাম্প্রতিক চ্যালেঞ্জ, বাংলাদেশের জনমিতিক সম্ভাবনা, খাদ্য নিরাপত্তায় দেশের উল্লেখযোগ্য অগ্রগতি এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনার বিষয়েও গভর্নরকে অবহিত করেন। বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও নিউ সাউথ ওয়েলসের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করা

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা সম্প্রসারণে এনএসডব্লিউ গভর্নরের সঙ্গে হাইকমিশনারের বৈঠক

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার এফ এম বোরহান উদ্দিন নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) রাজ্যের গভর্নর মার্গারেট বিয়াজলি এসি কেসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

গত ২৭ জুলাই সিডনির ঐতিহাসিক গভর্নমেন্ট হাউসে অনুষ্ঠিত বৈঠকে শিক্ষা, কৃষি, বাণিজ্য, দক্ষ জনশক্তি উন্নয়ন, অভিবাসন এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ (পিপল টু পিপল লিংকেজ) আরও জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে উভয় পক্ষ গঠনমূলক আলোচনা করেন।

বৈঠকে হাইকমিশনার সিডনিকেন্দ্রিক প্রাণবন্ত বাংলাদেশি প্রবাসী সম্প্রদায়, অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা, টিএএফই-এর সঙ্গে কারিগরি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতার সম্ভাবনা এবং খনি খাতে দক্ষ কর্মী হিসেবে বাংলাদেশিদের অংশগ্রহণের সুযোগ তুলে ধরেন।

এ সময় তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা আবেদন প্রত্যাখ্যানের সাম্প্রতিক চ্যালেঞ্জ, বাংলাদেশের জনমিতিক সম্ভাবনা, খাদ্য নিরাপত্তায় দেশের উল্লেখযোগ্য অগ্রগতি এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনার বিষয়েও গভর্নরকে অবহিত করেন।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও নিউ সাউথ ওয়েলসের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং শিক্ষা, দক্ষতা উন্নয়ন, বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে ভবিষ্যৎ সহযোগিতা সম্প্রসারণে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

উল্লেখ্য, মার্গারেট বিয়াজলি এসি কেসি ২০১৯ সালের ২ মে নিউ সাউথ ওয়েলসের ৩৯তম গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বিচারাঙ্গনে ৪৩ বছরের গৌরবময় কর্মজীবনে তিনি অস্ট্রেলিয়ার ফেডারেল কোর্টের প্রথম পূর্ণকালীন নারী বিচারক এবং নিউ সাউথ ওয়েলস কোর্ট অব আপিলের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে ইতিহাস গড়েন। বিচার বিভাগে অসামান্য নেতৃত্ব ও জনসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২০ সালে তিনি দেশটির অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘কম্প্যানিয়ন অব দ্য অর্ডার অব অস্ট্রেলিয়া (এসি) উপাধিতে ভূষিত হন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow