বাংলাদেশকে জাতিসংঘের অভিনন্দন, সহায়তার প্রতিশ্রুতি

বড় কোনো সহিংসতা বা অঘটন ছাড়াই শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে। এটি নিশ্চিত হওয়ার পরপরই যুক্তরাষ্ট্র, পাকিস্তান, ভারতসহ বিভিন্ন দেশ ও নেতারা দলটির চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন। এ তালিকায় যুক্ত হলো জাতিসংঘের নাম।  শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে কথা বলেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফান ডুজারিক। তিনি জাতিসংঘের পক্ষে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানান এবং শান্তিপূর্ণ ও সমৃদ্ধশালী দেশ গড়তে পূর্ণ সমর্থন-সহায়তার প্রতিশ্রুতি দেন। স্টিফান ডুজারিক বলেন, সংসদ সদস্য নির্বাচন ও গণভোটের জন্য আমরা অবশ্যই বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাই। আমরা শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যত গড়ে তোলার প্রচেষ্টায় বাংলাদেশকে সমর্থন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা, রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় সংহতি জোরদার এবং মানবাধিকার ও সংখ্যালঘুদের সুরক্ষা চায় জাতিসংঘ। তিনি আরও বলেন, জাতিসংঘ মহাসচিব সব সময় রাজনৈতিক অংশীদারদের জাতীয়

বাংলাদেশকে জাতিসংঘের অভিনন্দন, সহায়তার প্রতিশ্রুতি

বড় কোনো সহিংসতা বা অঘটন ছাড়াই শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে। এটি নিশ্চিত হওয়ার পরপরই যুক্তরাষ্ট্র, পাকিস্তান, ভারতসহ বিভিন্ন দেশ ও নেতারা দলটির চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন। এ তালিকায় যুক্ত হলো জাতিসংঘের নাম। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে কথা বলেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফান ডুজারিক। তিনি জাতিসংঘের পক্ষে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানান এবং শান্তিপূর্ণ ও সমৃদ্ধশালী দেশ গড়তে পূর্ণ সমর্থন-সহায়তার প্রতিশ্রুতি দেন।

স্টিফান ডুজারিক বলেন, সংসদ সদস্য নির্বাচন ও গণভোটের জন্য আমরা অবশ্যই বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাই। আমরা শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যত গড়ে তোলার প্রচেষ্টায় বাংলাদেশকে সমর্থন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা, রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় সংহতি জোরদার এবং মানবাধিকার ও সংখ্যালঘুদের সুরক্ষা চায় জাতিসংঘ।

তিনি আরও বলেন, জাতিসংঘ মহাসচিব সব সময় রাজনৈতিক অংশীদারদের জাতীয় সংহতি বজায় রাখার ওপর জোর দেন। গণতান্ত্রিক রীতিনীতি ও আইনের শাসন সমুন্নত রাখা, মানবাধিকার ও সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সংস্কার প্রত্যাশা করেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow